সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
দিনে দুপুরে কিশোরকে ছুরিকাঘাতে হ/ত্যা/র চেষ্টা

দিনে দুপুরে কিশোরকে ছুরিকাঘাতে হ/ত্যা/র চেষ্টা

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে ফিল্মি স্টাইলে বরিশাল সিটির ২৬ নং ওয়ার্ডের নতুনহাট বাজারে মোঃ রিফাত আকন নামে এক কিশোরের উপর হামলার ঘটনা ঘটেছে ।

মাদকাসক্ত কিশোর গ্যাং সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের উপর্যুপরি আঘাতে রক্তাক্ত জখম অবস্থায় রিফাত কে শের ই বাংলা মেডিকেলে ভর্তি করানো হয় ।

এ সময় রিফাতকে বাঁচাতে এগিয়ে আসলে তার খালার উপরও ন্যাক্কারজনক হামলা চালায় সন্ত্রাসীরা ।

রবিবার সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে রিফাত তার খালাকে সাথে নিয়ে হলুদ অটোতে হরিণাফুলিয়া থেকে নতুনহাট বাজারে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে
রওয়ানা হয় ।

ঘটনাস্থলে পূর্ব থেকে অবস্থান নেয়া রিয়াদ পিতা মামুন হাওলাদার , মোঃ আরমান পিতা বিশু , মোঃ সিফাত পিতা মোঃ আবু , মোঃ রমজান পিতা মোঃ ফারুক সহ অজ্ঞাতনামা বেশ কিছু সন্ত্রাসী পূর্ব শত্রুতার জের ধরে বিনা উস্কানিতে রিফাত কে হত্যার উদ্দেশ্যে তার উপর ঝাঁপিয়ে পড়ে ।

এমতাবস্থায় রিফাতের খালার ডাক চিৎকার শুনে স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে আসলে হুমকি ধামকি প্রদর্শন করে সন্ত্রাসীরা পালিয়ে যায় ।

খবর পেয়ে রিফাত আকনের পিতা আব্দুল হালিম আকন সহ অন্যান্য আত্মীয় স্বজন তার উন্নত চিকিৎসা নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা অভিযোগ দায়ের করেছে ।

এ ব্যাপারে রিফাতের পিতা উপস্থিত সাংবাদিকদের বলেন , আমার ছেলের কী অপরাধ ? যার দরুণ তাকে ধারালো অস্ত্রের আঘাতে খুন করার ঘৃণ্য অপচেষ্টা চালানো হলো ।

ওরা আমাকে বলত , আমি মীমাংসার জন্য সকলকে নিয়ে বাজারে উপস্থিত হতাম । আমি বরিশাল মেট্রোপলিটন পুলিশের জনবান্ধন কমিশনার মোঃ শফিকুল ইসলামের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক নিরপেক্ষ বিচার চাই ।

খুনীদের সর্বোচ্চ শাস্তি দাবী করছি । আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল । বেআইনীভাবে আমরা কিছু করতে ইচ্ছুক নই ।

এ ব্যাপারে নতুনহাট বাজারের দোকানদার মোঃ জাফর বলেন , ঘটনার সময়ে আমি আমার দোকান খুলছিলাম , হঠাৎ গন্ডগোলের আওয়াজে রাস্তায় নেমে আসি । স্পষ্ট দেখতে পাই একটি ছেলেকে দশ বারো জন মিলে হামলা করছে ।

চোখের পলকে দেখলাম ছেলেটির শার্ট রক্তে ভিজে রাস্তা পর্যন্ত লাল হয়ে গেলো । অসহায় ছেলেটিকে রাস্তার উপর পড়ে থাকতে দেখে উদ্ধারের জন্য আমরা সকলে মিলে তাকে মেডিকেলে নিয়ে আসি ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD