সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
বাউফলে জেলেদের মাঝে (বিজিএফ) এর চাল বিতরণে অনিয়ম

বাউফলে জেলেদের মাঝে (বিজিএফ) এর চাল বিতরণে অনিয়ম

Sharing is caring!

মো.আরিফুল ইসলাম,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে জেলেদের মাঝে (বিজিএফ) এর চাল বিতরনে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৮ অক্টোবর ) সকাল ১০টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নে বিজিএফ এর চাল বিতরণে,পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান হিরন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুমনের বিরুদ্ধে ওই অভিযোগ পাওয়া যায়।

উপজেলা পিআইও অফিস সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় বাউফলের জেলেদের মাঝে মানবিক সহায়তার ২৫ কেজি করে মোট ১৭৭ জনের মধ্যে ৪ হাজার ৪২৫ কেজি চাল বিতরণ করা হয়।

সম্পূর্ন বিনা মুল্যে মানবিক সহায়তার ঐ চাল বিতরণের কথা থাকলেও তা মানেননি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহামুদুল হাসান (হিরন) ও প্যানেল চেয়ারম্যান মোঃ সুমন।

প্রত্যেক জেলে সদস্যদের কাছ থেকে ভাড়ার নাম করে ১৭৭ জন থেকে মোট ৮৮৫০ টাকা আদায় করেন।

এছাড়াও অভিযোগ রয়েছে প্রতি জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়ার নিয়ম থাকলেও জেলেদের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। স্থানিয় জেলেরা সাংবাদিকদের কাছে অভিযোগ করে এর প্রতিবাদ জানায়।

অভিযোগের বিষয়ে জেলে সোহেল বলেন , “আমরা আমাদের নামের চাল আনতে গেল চাল না দিয়ে দাড় করিয়ে রাখেন সচিব।

পরে তাদের ধার্যকৃত ৫০ টাকা জমা দিলে আমাদের চাল দেওয়া হয় “। অপর এক জেলে ছাইফুল বলেন, “আমি ৫০ টাকা দিয়েছি ২০ কেজি চাল পেয়েছি।

আমাদের ২৫ কেজি দেওয়ার কথা ছিল”। এ সময় একাধিক জেলে তাদের টাকা ও চাল ফেরত চায়।

অভিযোগের বিষয়ে কাছিপাড়া ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, আমরা ১৭৭ জনের বরাদ্দ পেয়েছি, ১৭৭ জনের মাঝেই চাল বিতরণ করেছি।

টাকার বিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করেন। এ বিষয়ে জানতে চাইলে দায়িত্বে থাকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুমন চাল ও টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন।

মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়খালী) প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD