মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
১৩ ঘন্টায় উদ্ধার হয়নি জামাল-৫ লঞ্চ, যাত্রীদের ভোগান্তি

১৩ ঘন্টায় উদ্ধার হয়নি জামাল-৫ লঞ্চ, যাত্রীদের ভোগান্তি

Sharing is caring!

বরিশালের মেহেন্দীগঞ্জ সদরের পাতারহাট সংলগ্ন নদীতে ঢাকা থেকে পটুয়াখালীগামী এমভি জামাল-৫ লঞ্চটি আটকে রয়েছে। রোববার (২৮ জুলাই) দিবাগত ২ টার দিকে লঞ্চটি ৫ শতাধিক যাত্রী নিয়ে পাতারহাট সংলগ্ন দেওয়ানবাড়ি এলাকার চরে আটকে যায়। এরপর জোয়ার হলেও সোমাবার (২৯ জুলাই) বেলা ৩ টা পর্যন্ত লঞ্চটি উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন লঞ্চের যাত্রীরা।  এতে তারা চরম ভোগান্তির মধ্যে মাঝনদীতে আটকে রয়েছেন। তথ্যের সত্যতা নিশ্চিত করে লঞ্চের সুপারভাইজার মোঃ কাদের জানান, বিকল্প একটি লঞ্চের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া কিছু যাত্রী আগে থেকেই বিকল্প পথে গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।  তবে যারা লঞ্চে এখনো রয়েছেন তাদের বিকল্প পদ্বতিতে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-ফাড়ির পুলিশের ইনচার্জ এসআই আব্দুর রাজ্জাক। পাশাপাশি লঞ্চটিকে উদ্ধারের কার্যক্রমও পরিচালিত হচ্ছে। পটুয়াখালী অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) কর্মকর্তা খাজা সাদিকুর রহমান বলেন, লঞ্চটি ডুবে চরে আটকে যাওয়ার পর জোয়ারের জন্য অপেক্ষা করা হচ্ছিলো, তবে পানি কম হওয়ায় এটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। যাত্রীদের বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পাঠানো হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD