সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
পটুয়াখালীর গলাচিপায় র‍্যাবের বিশেষ অভিযানে ১২শ কেজী পলিথিন জব্দ,

পটুয়াখালীর গলাচিপায় র‍্যাবের বিশেষ অভিযানে ১২শ কেজী পলিথিন জব্দ,

Sharing is caring!

পটুয়াখালী জেলা প্রতিবিধিঃ

পটুয়াখালীতে র‌্যাব-৮ এর বিশেষ অভিযানে পটুয়াখালী জেলার গলাচিপা থানা এলাকায় পরিবেশ ক্ষতিকারক বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ  এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ দোকানীকে জরিমানাসহ  সাজা প্রদান।

অদ্য ০৬ অক্টোবর ২৫ ইং তারিখ, র‌্যাব-৮, সিপিসি-১ এর স্কোয়াড্রন লিডার রাশেদ এর নেতৃত্ব একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ সংরক্ষণ আইনের আলোকে পটুয়াখালী জেলার গলাচিপা থানা এলাকায় সদর রোডস্থ গোপাল স্টোর এবং নুপুর স্টোর নামে দুটি প্রতিষ্ঠানে  পৃথক অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত পরিবেশ ক্ষতিকারক পলিথিন জব্দ করা হয়।

এসময় অভিযানে দেখা যায় প্রতিষ্ঠানের মালিক এসব নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ মজুদ ও বিক্রয়ের জন্য রেখে পরিবেশ সংরক্ষণ আইন লংঘন করে। প্রথম অভিযানে সোপাল স্টোর হতে আনুমানিক ১ (এক) টন নিষিদ্ধ পলিথিন  এবং দ্বিতীয় অভিযানে নুপুর স্টোর হতে আনুমানিক ২৫০ (দুই শত পঞ্চাশ) কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

পরবর্তীতে উক্ত প্রতিষ্ঠানের সত্বাধীকারী মালিকপক্ষ’কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সং-১০) এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ১৫,০০০/- (পনেরো হাজার) এবং ১০,০০০/- (দশ হাজার) টাকা করে অর্থ দন্ড করা হয়।

নিষিদ্ধ পলিথিন পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরুপ বলে জানান তারা।

এব্যপারে পটুয়াখালী র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ জানান,প্রতিদিনের ন্যায় আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যহত থাকবে বলে জানান তিনি।

মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিবিধিঃ

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD