বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর
ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত

ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশাল মহানগর ওলামা দলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল বাদ মাগরিব অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক ৷ প্রধান বক্তা ছিলেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া ।

বরিশাল মহানগর ওলামা দলের আহবায়ক মাওলানা মোঃ ওয়ালিউল্লাহর সভাপতিত্বে এবং বরিশাল মহানগর ওলামা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ছাত্রদলের সোনালী ফসল জুলাই আন্দোলনে রাজপথের অকুতোভয় সাহসী যোদ্ধা হাফেজ মোঃ মাহাজাবিল আল নাঈম খাঁনের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা প্রফেসর মোঃ সোলায়মান , মাওলানা শামীম , মাওলানা মামুন সহ ৩০টি ওয়ার্ড ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ কে বিপুল ভোটে বিজয়ী করার মাধ্যমে বিএনপিকে রাস্ট্রীয় ক্ষমতায় আসীন করার লক্ষ্যে মামলা হামলায় জর্জরিত কর্মীবান্ধব ত্যাগীদের সমন্বয়ে আগামী দিনে কমিটি গঠনের জন্য আলোচনা সভা থেকে গুরুত্বারোপ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ ।

স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক সাবেক সেনাপ্রধান দক্ষিণ এশিয়ায় সার্কের স্বপ্নদ্রষ্টা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশী জাতীয়তাবাদের পথিকৃৎ বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তমের জনকল্যাণমুখী ১৯ দফা কর্মসূচীর আলোকে আগামী দিনে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী মাদার অব ডেমোক্রেসি আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে পতিত স্বৈরাচার নমরূদ ফিরআউনের উত্তরসূরী ফ্যাসিস্ট খুনী মাফিয়া পলাতক ভোটচোর হাসিনার জালিমশাহীর দোসর এবং সহযোগীদের সকল সন্ত্রাসী কার্যক্রম এবং ষড়যন্ত্র চক্রান্ত রুখে দাঁড়ানোর জন্য প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় উদাত্ত আহবান জানানো হয় ।

বিগত দিনে গুম খুন অত্যাচার নির্যাতনের শিকার বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জন্য বিশেষ মুনাজাত পরিচালনা করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয় ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD