বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
কলাপাড়ায় ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে র‍্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

কলাপাড়ায় ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে র‍্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

বৈরী আবহাওয়া উপেক্ষা করে পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, কলাপাড়া উপজেলা ও পৌর শাখার আয়োজনে, বৃহস্পতিবার (০২ অক্টোবর) বিকাল ৩টায় দিবসটি উপলক্ষে কলাপাড়া এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে কলাপাড়া বিএনপি কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

কলাপাড়া উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা  আবদুল আউয়াল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক এ্যাড. হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী, কলাপাড়া উপজেলা ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোঃ মুহিব্বুল্লাহ আনসারী, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আফজাল হুসাইন, কলাপাড়া পৌর ওলামা দলের সভাপতি মাওলানা ফোরকানুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাওঃ মোঃ মাহমুদুল হাসান, উপজেলা ওলামা দলের সাংগঠনিক সম্পাদক মাওঃ মোঃ আঃ জব্বার।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, কলাপাড়া পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক, মোঃ আবু হানিফ ও সাংগঠনিক সম্পাদক মাওঃ মোঃ দেলোয়ার হোসেন।প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া ঐতিহ্যবাহী সংগঠনের সদস্য আপনারা।

শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে জাতীয়তাবাদী ওলামা দলকে এগিয়ে নিতে সকলের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ওলামা দলের সক্রিয় ভূমিকা পালন করতে অনুরোধ করেন বিএনপির এ নেতা।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD