বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
যেকোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখা হবে ।। মেজবাহ উদ্দিন ফরহাদ

যেকোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখা হবে ।। মেজবাহ উদ্দিন ফরহাদ

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে হিজলা উপজেলার সনাতনী ধর্মাবলম্বীদের উৎসব পরিদর্শন এবং সংশ্লিষ্টদের সাথে সার্বিক বিষয়ে মতবিনিময় করেন বরিশাল ৪ হিজলা মেহেন্দিগঞ্জ আসনের সাবেক সাংসদ বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব অধ্যাপক কাজী মেজবাহ উদ্দিন ফরহাদ ।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির আহবায়ক দেওয়ান মোঃ শহীদুল্লাহ । বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আব্দুল খালেক হাওলাদার । হিজলা উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল গাফফার তালুকদার । বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য ওয়াহিদ হারুন ।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক নেতা হেমায়েত হোসেন সোহরাব । হিজলা উপজেলা যুবদলের আহবায়ক দেওয়ান সালাহউদ্দিন রিমন । হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদুজ্জামান খান সজল ।

বরিশাল জেলা উত্তর কৃষকদলের আহবায়ক নলী মোঃ জামাল হোসেন । বরিশাল জেলা উত্তর জাসাসের সহ সভাপতি এবং সাবেক ছাত্রনেতা হিজলা ডিগ্রী কলেজের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ।

হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং হিজলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাওয়া নূর চৌধুরী সহ বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

এ সময় মেজবাহ উদ্দিন ফরহাদ কাউরিয়া বাজারে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন , যেকোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখা হবে ।

আগামী দিনে হিজলার মাটিতে কোন সন্ত্রাসী দুর্নীতিবাজ চাঁদাবাজদের স্থান হবেনা । জনগণের প্রত্যক্ষ সহায়তায় একটি আধুনিক উপজেলা হিসেবে হিজলাকে গড়ে তোলা হবে । পতিত স্বৈরাচার নমরূদ ফিরআউনের উত্তরসূরী ফ্যাসিস্ট খুনী মাফিয়া পলাতক ভোটচোর হাসিনার জালিমশাহীর বিরুদ্ধে বিগত ১৭ বছরের বিরামহীন লড়াই সংগ্রামে পেটোয়া পুলিশ লীগের মিথ্যা বায়বীয় মামলা এবং নিষিদ্ধ জঙ্গী সংগঠন আওয়ামী লীগের বর্বরোচিত ন্যাক্কারজনক হামলায় নিহত গুম খুনের শিকার বিএনপির হাজার হাজার পরিবারের পাশে দাঁড়াতে চাই ।

স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক দক্ষিণ এশিয়ায় সার্কের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশী জাতীয়তাবাদের পথপ্রদর্শক যুগান্তকারী ১৯ দফা কর্মসূচীর প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শ ধারণ করে সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বৈষম্যহীন ক্ষুধা দারিদ্র্য মুক্ত সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে রাস্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে ।

বাদ মাগরিব হিজলা উপজেলার কাউরিয়া বাজার , খুননা বাজার , পুরান হিজলা , কালিকাপুর এবং মাউলতলা সহ বিভিন্ন মন্ডপে আগত সনাতনী ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD