বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
কলাপাড়া প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটিকে সংবর্ধিত করেছে কলাপাড়া পুস্তক ব্যাবসায়ী সমিতি

কলাপাড়া প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটিকে সংবর্ধিত করেছে কলাপাড়া পুস্তক ব্যাবসায়ী সমিতি

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
কলাপাড়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু ও সাধারণ সম্পাদক অমল মুখার্জিকে সংবর্ধনা জানিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কলাপাড়া উপজেলা শাখা।

সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টায় কলাপাড়া ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির উপজেলা শাখার সহসভাপতি আবু হানিফ। এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা ফোরকানুল ইসলাম।
এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের  প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ূন কবির, সাবেক সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু।

এ ছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাধারণ সম্পাদক মোনাসেফ খান, সদস্য আলী আহমেদ ও মো. রফিকুল ইসলাম।

বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের দর্পণ। কলাপাড়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু ও সাধারণ সম্পাদক অমল মুখার্জি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে গণমানুষের কণ্ঠস্বরকে শক্তিশালী করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।সংবর্ধিত অতিথি নেছারউদ্দিন আহমেদ টিপু ও অমল মুখার্জি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কলাপাড়া প্রেসক্লাবকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD