বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
নির্যাতিত ত্যাগীরাই আগামীতে নেতৃত্বের দাবীদার ।। নেছার উদ্দিন জাফর

নির্যাতিত ত্যাগীরাই আগামীতে নেতৃত্বের দাবীদার ।। নেছার উদ্দিন জাফর

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

নির্যাতিত ত্যাগীরাই আগামী দিনে নেতৃত্বের আসনে বসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বরিশাল সদর উপজেলা শাখার আহবায়ক নেছার উদ্দিন জাফর ।

বুধবার বিকেলে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় তিনি এ কথা বলেন । তিনি আরো বলেন , ৫ আগস্টের আগে যারা রাজপথে ছিলো তারা যদি সংখ্যায় একজনও হয় তবে তাদের মাধ্যমেই নেতৃত্বের বিকাশ সাধিত হবে ।

আমাদের অল্প কিছু নিবেদিত প্রাণ মানুষ প্রয়োজন যারা ভেঙ্গে চুরমার হয়ে যাবে কিন্তু মাথা নোয়াবেনা ।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বরিশাল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নেছার উদ্দিন জাফরের সভাপতিত্বে এবং বরিশাল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শামসুল কবির ফরহাদের সঞ্চালনায় চরআইচা গাজী বাড়ী স্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি এস এম জিলানী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্রদলের সোনালী ফসল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে বেড়ে ওঠা নেতৃত্ব বরিশালের মাটি ও মানুষের আশ্রয়স্থল হিজলা মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান রাজীব আহসানের সার্বিক দিক নির্দেশনা বাস্তবায়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ কে বিপুল ভোটে বিজয়ী করার মাধ্যমে বিএনপিকে রাস্ট্রীয় ক্ষমতায় আসীন করার লক্ষ্যে এ কর্মী সভা অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক টিম লিডার সালাহ উদ্দিন আল মামুন । বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক টিম মেম্বার জাহিদুল ইসলাম খান বাপ্পি , ইউনিয়ন যুবদলের আহবায়ক সদস্য সচিব সহ আমন্ত্রিত অন্যান্য নেতৃবৃন্দ ।

প্রাথমিকভাবে আহবায়ক কমিটি গঠন উপলক্ষে সভাপতি পদে ৫ জন এবং সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রার্থী তাদের মতামত উপস্থাপন করেন ।

স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক সাবেক সেনাপ্রধান দক্ষিণ এশিয়ায় সার্কের স্বপ্নদ্রষ্টা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশী জাতীয়তাবাদের পথিকৃৎ বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তমের জনকল্যাণমুখী ১৯ দফা কর্মসূচীর আলোকে আগামী দিনে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী মাদার অব ডেমোক্রেসি আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে পতিত স্বৈরাচার নমরূদ ফিরআউনের উত্তরসূরী ফ্যাসিস্ট খুনী মাফিয়া পলাতক ভোটচোর হাসিনার জালিমশাহীর দোসর সহযোগীদের সকল সন্ত্রাসী কার্যক্রম এবং ষড়যন্ত্র চক্রান্ত রুখে দাঁড়াতে মামলা হামলায় জর্জরিত কর্মীবান্ধব ত্যাগীদের সমন্বয়ে কমিটি গঠনের জন্য গুরুত্বারোপ করা হয় ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD