শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
সভাপতি জাহিদ রিপন, সম্পাদক আকাশ।।  মহিপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন

সভাপতি জাহিদ রিপন, সম্পাদক আকাশ।।  মহিপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ
মহিপুর প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার  (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাবে এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিতে আগামী ১ বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এটিএন বাংলা ও দৈনিক রুপান্তর পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম রিপন। এবং সাধারণ সম্পাদক হয়েছেন গ্লোবাল টেলিভিশন’র কলাপাড়া প্রতিনিধি  হাফিজুর রহমান আকাশ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো: ওহাব হাওলাদার (ভোরের আলো), সহ-সভাপতি রাসের কবির মুরাদ (সাগরকুল) ,সহ-সাধারণ সম্পাদক রেহান উদ্দিন রেহান ( বাংলাদেশ বুলেটিন), সাংগঠনিক সম্পাদক সৌমিএ সুমন ( দৈনিক  নবচেতনা), প্রচার ও দপ্তর সম্পাদক হাবিবুর রহমান মাসুদ (দৈনিক সকাল), অর্থ সম্পাদক পলাশ সরকার ( দক্ষিনাঞ্চল) এছাড়াও কার্যনিবাহী সম্পাদক হাব্বিবুল্লাহ খান রাব্বি ( দৈনিক সংবাদ) ,মো.মাহাতাব উদ্দিন ( বাংলাদেশ বানী), মো.মনিরুজ্জামান হাওলাদার( নিভূল বার্তা)।

কমিটি গঠনের পূর্বে প্রেসক্লাবের বিদায়ী সভাপতি সিনিয়র সাংবাদিক হাব্বিবুল্লাহ খান রাব্বির সভাপতিত্বে একটি বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের সকল সাধারণ সদস্য উপস্থিত হয়ে প্রেসক্লাবের উন্নয়নে মতামত প্রদান করেন।

নবনির্বাচিত কমিটির সভাপতি জাহিদুল ইসলাম রিপন বলেন, প্রেসক্লাবের স্বার্থে আমাকে যে দ্বায়িত্ব অর্পণ করা হয়েছে আপনাদের সাথে নিয়ে প্রেসক্লাবের উন্নয়নে ভূমিকা পালন করতে সর্বোচ্চ চেষ্টা করে যাব।

তিনি সকল সদস্যের সহযোগিতা কামনা করেন।

 

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD