বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
শেখ হাসিনা আজ মোদীর টুপির নিচে লুকিয়ে আছেন/ জয়নুল আবেদীন

শেখ হাসিনা আজ মোদীর টুপির নিচে লুকিয়ে আছেন/ জয়নুল আবেদীন

Sharing is caring!

অনলাইন ডেক্সঃ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বেই দেশ স্বাধীন হয়েছে উল্লেখ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, জিয়া পরিবার বাংলাদেশের মানুষের জন্য জীবন বিলিয়ে দিয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বরিশালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

জয়নুল বলেন, শেখ মুজিব বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন, আর শহীদ জিয়া সেটি ছারখার করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন।

খালেদা জিয়াকে সুচিকিৎসা দেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, আল্লাহর রহমতে তিনি এখনও বেঁচে আছেন, আর শেখ হাসিনা আজ মোদীর টুপির নিচে লুকিয়ে আছেন।

তিনি আরও বলেন, তারেক রহমান দেশের বাইরে থেকেও বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে।

বরিশালকে শহীদ জিয়ার ‘ঘাঁটি’ উল্লেখ করে তিনি বলেন, দল গঠনের আগে জিয়া এই মাটিতেই এসেছিলেন।

এছাড়া তিনি গুম-খুন, অর্থ পাচার, যুবলীগ নেতাদের আত্মগোপনসহ নানা ইস্যুতে সরকারকে তীব্র সমালোচনা করেন।

জয়নুল আবেদীন বলেন, জুলাই বিপ্লব আরেকটা মুক্তিযুদ্ধ ছিল। সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের সবাইকে আজকের দিনে শ্রদ্ধা ও সম্মান জানাই।

সরকারকে বলেছি-যারা এখনও চিকিৎসাধীন রয়েছেন, তাদের পেছনে এক কোটি টাকা খরচ করে হলেও চিকিৎসা করান।

আর যারা সন্তান হারিয়েছেন তাদেরকে কমপক্ষে পাঁচ কোটি টাকা দিয়ে পুনর্বাসিত করতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD