বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর
কলাপাড়ায় ব্যাবসায়ীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

কলাপাড়ায় ব্যাবসায়ীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বিএনপি নেতাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে উপজেলা লালুয়া ইউপির মুক্তিযোদ্ধা বাজার ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি মো.রিপন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও টিয়াখালী ও লালুয়া ইউনিয়ন’র টিম লিডার মুসা তাওহীদ নান্নু মুন্সি।

সমিতির সাধারণ সম্পাদক মো.জসিম গাজীর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও টিম সদস্য বিশ্বাস শফিকুর রহমান টুলু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও টিম সদস্য সেলিম সিকদার, লালুয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল খালেক তালুকদার, সাধারণ সম্পাদক মো.মজিবুর রহমান প্যাদা, কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সজল বিশ্বাস, যুবদল নেতা ইব্রাহিম সাউগারসহ স্থানীয় বিএনপি এবং ব্যাবসায়ী নেতৃবৃন্দ।

প্রধান অতিথি মুসা তাওহীদ নান্নু মুন্সি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময়ই ব্যবসায়ীদের সাথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। ব্যবসায়ীরা যাতে নিরাপদে ব্যবসা পরিচালনা করতে পারে, সেই প্রতিশ্রুতিও দেন বিএনপির এই সিনিয়র নেতা।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD