বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
সভানেত্রী লিলি, সম্পাদিকা নার্গিস।। কলাপাড়া উপজেলা ও পৌর মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন

সভানেত্রী লিলি, সম্পাদিকা নার্গিস।। কলাপাড়া উপজেলা ও পৌর মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, কলাপাড়া উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

৭ আগস্ট(বৃহস্পতিবার) সকাল ১০টায় কলাপাড়া পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলন শেষে এমন ঘোষণা আসে।

এতে আগামী ২ বছরের জন্য কলাপাড়া উপজেলা মহিলা দল এবং কলাপাড়া পৌরসভা মহিলাদলের সুপার ফাইভ নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন পটুয়াখালী জেলা মহিলা দলের সভানেত্রী আফরোজা সীমা।

ঘোষণা অনুযায়ী কলাপাড়া উপজেলা মহিলা দলের সভানেত্রী নির্বাচিত হয়েছেন সালমা আক্তার লিলি, সাধারণ সম্পাদিকা নির্বাচিত হয়েছেন নার্গিস আক্তার।

কমিটির সাংগঠনিক সম্পাদিকা ফাতেমা নাসরিন সীমা,
সিনিয়র সভানেত্রী হয়েছেন নার্গিস জামান এবং যুগ্ম সম্পাদিকা খাদিজা শিরিন।

অপরদিকে কলাপাড়া পৌরসভা মহিলা দলের সভানেত্রী নির্বাচিত হয়েছেন ফারজানা সাম্মি ফ্লোরা এবং সাধারণ সম্পাদিকা মনি বেগম সহ ৫ সদস্যের সুপার ফাইভ নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেয়া হয়।

এর আগে জাতীয় সঙ্গীত এবং দলীয় সঙ্গীতের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

উপজেলা মহিলা দলের সিনিয়র সভানেত্রী নার্গিস জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা মহিলা দলের সভানেত্রী আফরোজা সীমা।

বিশেষ বক্তা ছিলেন, পটুয়াখালী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা ফারজানা রুমা।

কলাপাড়া উপজেলা বিএনপি’র মহিলা বিষয়ক সম্পাদিকা নার্গিস আক্তার এবং কলাপাড়া উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা ফাতেমা নাসরিন সীমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি কাজী মোহাম্মদ ফারুক এবং সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি।

এ সময় কলাপাড়া উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং কলাপাড়া উপজেলা ও পৌর মহিলা দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, আমাদের দেশে পুরুষ ভোটারের সমানসংখ্যক নারী ভোটার রয়েছেন।

বিশাল এই জনগোষ্ঠীকে বাহিরে রেখে এদেশের উন্নয়ন কোনভাবেই সম্ভব নয়। তিনি মহিলা দলের নেতৃবৃন্দকে নারীর অধিকার আদায় সহ নারীদের উন্নয়নে তাদের করণীয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD