সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
ডাকাতিসহ একাধিক মামলার আসামী শহিদ ফকির গ্রেফতার

ডাকাতিসহ একাধিক মামলার আসামী শহিদ ফকির গ্রেফতার

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় অটোরিক্সা চালককে চেতনানাশক স্প্রে করে অটোরিক্সা ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল অভিযুক্ত মো. শহিদ ফকির (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ডাকাতিসহ ১০টি মামলা চলমান রয়েছে। তিনি বরগুনা জেলার আমতলী পৌরসভার ১নং ওয়ার্ডের কালিবাড়ী এলাকার মৃত জয়নাল আবেদীন ফকিরের ছেলে।

তাকে ৪ আগস্ট ভোরে আমতলীর নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় কলাপাড়া থানায় দায়েরকৃত মামলায় শহিদ ফকিরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা গেছে, গত ৩০ জুন ২০২৫ ইং তারিখ সন্ধ্যায় অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে মোবাইলে কল করে কলাপাড়া পৌরসভার চৌরাস্তা মসজিদের সামনে অপেক্ষা করতে বলে।

পরে রোগী নেওয়ার নাম করে চালককে রিজার্ভে নিয়ে যায়। পথিমধ্যে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পৌঁছালে শহিদ ফকিরসহ অপর আসামিরা চালকের মুখে চেতনানাশক স্প্রে করে অটোরিক্সা এবং পকেটে থাকা ৯,৫০০ টাকা নিয়ে পালিয়ে যায়।

এ সময় অচেতন অবস্থায় পড়ে থাকা চালককে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।

পরে সিসিটিভি ফুটেজের মাধ্যমে শহিদ ফকিরসহ অন্যান্য চোরচক্রের সদস্যদের শনাক্ত করে পুলিশ।

কলাপাড়া থানার তদন্তকারী কর্মকর্তা এস আই আব্দুল হামিদ জানান, শহিদ ফকির একজন পেশাদার চোর এবং চোরচক্র ও মাদক চক্রের সক্রিয় সদস্য।

তার বিরুদ্ধে কলাপাড়া, বরগুনার আমতলী ও ঝালকাঠির রাজাপুর থানাসহ একাধিক থানায় অস্ত্র, মাদক, ডাকাতি ও ছিনতাই সংক্রান্ত মোট ১০টির বেশি মামলা রয়েছে।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD