বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর
৫ আগস্টে কলাপাড়া বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

৫ আগস্টে কলাপাড়া বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের বর্ষপূর্তি উপলক্ষে কলাপাড়া বিএনপির পক্ষ থেকে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(০৫ আগষ্ট) বিকাল ৫টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কলাপাড়া উপজেলা পৌর শাখা ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে পৌর শহরের কলাপাড়া বিএনপি কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে অফিসে সামনে সভামঞ্চে এসে সমাবেশে মিলিত হয়। কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলুর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জাফরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক এবং সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি।

এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করেনা। আমরাও বিভিন্ন সময় ক্ষমতায় ছিলাম পরে অন্যরা ক্ষমতায় এসেছে।

কিন্তু আমাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়নি। কলাপাড়ায় ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দল চালিয়েছি।

উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার ২ বার মেয়র ছিলেন। কই আমাদের তো দুদক খোঁজ করেনি।

বিএনপির এ কেন্দ্রীয় নেতা বলেন, আওয়ামীলীগ সরকার এ দেশের ব্যাংকসহ অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো লুটপাটের মাধ্যমে শেষ করে দিয়ে গেছে।

যার ফলে বর্তমানে দেশ খুব সংকটের মধ্যে রয়েছে। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করে প্রতিনিধি সংসদে পাঠাতে পারলে এলাকার ব্যাপক উন্নয়ন হবে ইনশাআল্লাহ।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD