বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর
সংগঠন বিরোধী কর্মকান্ডের অভিযোগে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল যুগ্ম সম্পাদককে শোকজ

সংগঠন বিরোধী কর্মকান্ডের অভিযোগে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল যুগ্ম সম্পাদককে শোকজ

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী):

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিজ এলাকায় সংগঠন বিরোধী কর্মকান্ডের জন্য কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম মহসিনকে কারন দর্শানোর নোটিশ দিয়েছে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি। নোটিশে তাকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত নোটিশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নোটিশে বলা হয়, নির্দেশক্রমে অবহিত করা যাচ্ছে যে নিজ এলাকায় সংগঠন বিরোধী কর্মকান্ডের জন্য কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না, তার যথাযথ লিখিত জবাব আগামী ৪৮ ঘন্টার মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী সাধারন সম্পাদক রাজিব আহসান এর নিকট জমা দেয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

প্রসংগত, ১৩ মে ২০২৫ পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের সার্ভিস জেটি ঘাট নিয়ন্ত্রন নিয়ে ধানখালী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মহসিন গ্রুপের মধ্যে সংঘর্ষে তিন জন আহত হয়। এসময় ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।

মহসিন সমর্থকদের অভিযোগ শাহিন মৃধা আওয়ামীলীগে যোগদিয়ে গত ১৫ বছর ধরে জেটি ঘাট নিয়ন্ত্রন করে আসছে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD