শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
প্রেসিডেন্ট জিয়া ছিলেন শ্রমজীবী মানুষের অনুপ্রেরণা || ফয়েজ খান

প্রেসিডেন্ট জিয়া ছিলেন শ্রমজীবী মানুষের অনুপ্রেরণা || ফয়েজ খান

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বিএনপির প্রতিষ্ঠাতা দক্ষিণ এশিয়ায় সার্কের স্বপ্নদ্রষ্টা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জেডফোর্সের অধিনায়ক স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ১৯ দফা কর্মসূচীর স্রষ্টা সাবেক রাস্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪ তম মৃত্যু বার্ষিকীতে রবিবার বাদ আসর সদর রোড বিএনপি দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল বরিশাল মহানগর শাখার আলোচনা সভা এবং দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয় ।

পতিত স্বৈরাচার নমরূদ ফিরআউনের উত্তরসূরী ফ্যাসিস্ট খুনী মাফিয়া পলাতক হাসিনার জালিমশাহীর পতনের আন্দোলনে জুলাই আগস্টে রাজপথ কাঁপানো যোদ্ধা মেহনতী মজদুর শ্রমিকবান্ধব জননেতা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল বরিশাল মহানগর শাখার সংগ্রামী আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খানের সভাপতিত্বে এবং বরিশাল মহানগর শ্রমিকদলের সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম সিকদারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক ।

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার জিয়া আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন । বরিশাল জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হক ফরাজী এবং সাধারণ সম্পাদক মোঃ ছাইফুল ইসলাম সহ বরিশাল মহানগর শ্রমিকদলের যুগ্ম আহবায়কবৃন্দ এবং বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

এ সময় বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি , বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু , তৎকালীন আওয়ামীলীগের আজ্ঞাবহ আইন শৃঙ্খলা বাহিনীর অবর্ণনীয় নৃশংস নির্মম নির্যাতনে নিহত বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত এবং বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক এম পি এম ইলিয়াস আলী , চৌধুরী আলম সহ নাম না জানা গুম খুনের শিকার অসংখ্য নেতাকর্মীদের জন্য মুনাজাত অনুষ্ঠিত হয় ।

সভাপতির বক্তব্যে ফয়েজ খান বলেন , ইতিহাসের রাখাল রাজা হিসেবে জনগণের উন্নয়ন সাধনে কোদাল হাতে খাল কাঁটা কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে দেশের কৃষি ক্ষেত্রে সবুজ বিপ্লব ঘটান প্রেসিডেন্ট জিয়া ।

যুগান্তকারী ১৯ দফা কর্মসূচী প্রদানের মাধ্যমে শ্রমজীবী মানুষের অনুপ্রেরণা হয়ে যুগ যুগ বেঁচে থাকবেন তিনি । এই দেশে শ্রমিকের ঘামের মূল্য পূর্ণ মর্যাদায় প্রতিষ্ঠিত করতে আজীবন লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছেন তিনি । একজন শ্রমিক হিসেবে নিজের পরিচয় দিয়ে গর্ব অনুভব করে নিজেকে অনন্য উচ্চতায় আসীন করেছিলেন জনতার জিয়া ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD