শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে রাখাইনদের গুরুদক্ষিনা উৎসব

কলাপাড়ায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে রাখাইনদের গুরুদক্ষিনা উৎসব

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে রাখাইনদের গুরুদক্ষিনা উৎসব। শুক্রবার সকাল দশটায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলতলী গ্রামের বৌদ্ধ বিহারে এ উৎসব শুরু হয়।

উৎসব উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন উপজেলার রাখাইন উপাসক-উপাসিকারা ওই বিহারে এসে পঞ্চশীল গ্রহন করেন।

পরে পটুয়াখালী ও বরগুনা জেলার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সঙ্গরাজ ভান্তে উইকুইনন্দা মহাথের মহোদয়কে গুরুদক্ষিনা প্রদান শেষে আর্শিবাদ গ্রহন করেন। এসময় পেছনের ভুলভ্রান্তি ক্ষমার জন্য একে অপরের কাছে প্রার্থনা করেন।

এছাড়া দিনভর আহার প্রদকন ও ধর্মীয় আলোচনা সহ নানা আয়োজনে এ উৎসবটি উদযাপন করবে রাখাইন সম্প্রদায়। প্রতিবছর বর্ষাবাসের আগে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এ উৎসবটি উদযাপন করে আসছে তারা।

উৎসবে আসা কলাপাড়া উপজেলা একাউন্স অফিসার মংখেলা বলেন, সকালে এসে এখানে পঞ্চশীল গ্রহণ করেছি।

পরে গুরুদক্ষিনা প্রদান শেষে আর্শিবাদ গ্রহন করেছি। কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ইন্দ্র বংশ ভিক্ষু বলেন, দূর দুরান্ত থেকে রাখাইন সম্প্রদায়ের মানুষজন এখানে মিলিত হয়েছে। পেছনের ভুলভ্রান্তি ক্ষমার জন্য একে অপরের কাছে প্রার্থনা করেছেন।

দিনভর আহার প্রদকন ও ধর্মীয় আলোচনা সহ নানা আয়োজনে এ উৎসবটি উদযাপন হচ্ছে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD