মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় হঠাৎ বিকট শব্দে সেতু ভেঙ্গে খালে।। ভোগান্তিতে ১৫ গ্রামের ১৫ হাজার মানুষ

কলাপাড়ায় হঠাৎ বিকট শব্দে সেতু ভেঙ্গে খালে।। ভোগান্তিতে ১৫ গ্রামের ১৫ হাজার মানুষ

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর মহিপুরে হঠাৎ বিকট শব্দে সেতু ভেঙ্গে খালের মধ্যে পড়ে গেছে। মঙ্গলবার(২০ মে) সকালে লতাচাপলী ইউনিয়নের আজিমপুর-তাহেরপুর গ্রামের লক্ষীর খালের উপর নির্মিত সেতুটি ভেঙ্গে পড়ে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

তবে সেতু ভেঙ্গে যাওয়ায় যাতায়াত ভোগান্তিতে পড়েছে ১৫ গ্রামের ১৫ হাজার মানুষসহ কুয়াকাটায় আগত পর্যটকরা। জানা গেছে, ২০০৪ সালে এ সেতুটি নির্মান করে এলজিইডি।

প্রায় ৫ বছর আগে চলাচলের অনুযোগী হলেও সেতুটি নির্মানে কোন উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। সাধারন মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে সেতুটি নির্মানের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

কলাপাড়া উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাদেকুর রহমান সাদীক বলেন, ভেঙ্গে যাওয়া এ সেতু সহ উপজেলার ঝুঁকিপূর্ণ ৫ টি সেতু নির্মানে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হবে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

২০/০৫/২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD