শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বাউফলের ঢাকাগামী লঞ্চে যাত্রী সেজে মদ পাচারকালে এক যুবক গ্রেফতার

বাউফলের ঢাকাগামী লঞ্চে যাত্রী সেজে মদ পাচারকালে এক যুবক গ্রেফতার

Sharing is caring!

মো.আরিফুল ইসলাম, বাউফল প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলের ঢাকাগামী লঞ্চে যৌথ বাহিনীর অভিযানে ১০বোতল দেশীয় মদসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৯ মে) সকাল ৬টায় উপজেলার নুরাইনপুর লঞ্চঘাটে ঢাকা থেকে ছেড়ে আসা কালাইয়াগামী এম.ভি ঈগল-৫ লঞ্চে অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। পরে তল্লাশি করে ওই লঞ্চ থেকে এক যাত্রীর ব্যাগ থেকে ১০ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ওই যুবকের নাম হাসান ওরফে চেউয়া হাসান। তিনি উপজেলার কালাইয়া ইউনিয়নের বাসিন্দা। জানা গেছে, হাসান দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিলো।

পূর্বে থেকেই পুলিশের নজরদারিতে ছিল হাসান। রোববার রাত ১০টার দিকে চাঁদপুর থেকে লঞ্চে ওঠেন হাসান। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে অভিযান চালিয়ে নুরাইনপুর লঞ্চ থেকে মদসহ তাকে গ্রেপ্তার করা হয়।

বাউফল থানার উপপুলিশ পরিদর্শক মাহাবুবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হাসানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তারিখ-১৯/০৫/০৫ ইং

মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD