শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
টুরিষ্ট ভিসায় জেল খেটে বিদেশ ফেরত মকছুদ।কলাপাড়ায় দুই  প্রতারকের বিরুদ্ধে মামলা

টুরিষ্ট ভিসায় জেল খেটে বিদেশ ফেরত মকছুদ।কলাপাড়ায় দুই  প্রতারকের বিরুদ্ধে মামলা

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

বিদেশে গিয়ে বৈদেশিক মুর্দা অর্জনের স্বপ্ন সকলকেই আকৃষ্ট করে। তবে, প্রতারক চক্রের খপ্পরে পরে অনেকেই সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যায়। অনেকে আবার চাকরির ভিসার পরিবর্তে ট্যুরিস্ট ভিসায় বিদেশে গিয়ে বিপাকে পরে জেল খেটে ফেরত আসে।

এমনই একটি ঘটনার স্বীকার হয়েছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের নয়াপাড়া গ্রামের শহিদুল হাওলাদারের পুত্র মকছুদুর হাওলাদার।

দেশে এসে প্রদেয় টাকা ও ন্যায্য বিচারের দাবীতে কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তাদের বিরুদ্ধে মামলা করেন ভূক্তভোগী মকছুদুর হাওলাদার। মামলা নং ৪৩৭/২০২৫।

মামলা সূত্রে জানা যায়, আসামী রাজু আহম্মেদ ও হারুন’র সাথে ভূক্তভোগী মাকছুদুর হাওলাদারের পূর্ব পরিচিত হিসেবে সুসম্পর্ক ছিলো।

আসামী রাজু আহম্মেদ মাদারীপুর জেলার ঝিকরহাটি গ্রামের তোবারক হাওলাদারের ছেলে আর হারুন ঢাকার হাজারীবাগের বাসিন্দা খলিল মিয়া’র ছেলে।

তারা উভয়ে ঢাকার চৌধুরি পাড়ায় আবুল হোটেলের সামনে অবস্থিত গোলাম রাব্বি ট্রাভেল এসেন্সি’র মাধ্যমে বিভিন্ন দেশে লোক পাঠাতো।

মকছুদুর হাওলাদারকে সৌদি আরবে ভালো চাকরির ভিসা দিয়ে পাঠানোর প্রলোভন দেখিয়ে ৪ লক্ষ ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে তাকে ট্যুরিস্ট ভিসা দিয়ে পাঠানো হয়। এতে সেখানে গিয়ে তিনি বিপাকে পরেন।

কয়েকমাস লুকিয়ে থেকে সেখানে জেল হাজত খেটে দেশে ফিরে আসেন। তার সাথে এরকম প্রতারণার কারন ও প্রদেয় টাকা ফেরত চাইলে উল্টো হুমকী ও ভয়ভীতি দেখায় প্রতারক রাজু ও হারুন।

সুষ্ঠু বিচার ও পাওনা টাকা ফেরতের দাবীতে আদালতে মামলা করেন ভূক্তভোগী মকছুদুর হাওলাদার। কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, মামলার কপি হাতে পেলে তদন্তপূর্বক প্রতিবেদন দেয়া হবে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

০৭/০৫/২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD