মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
বরিশালে যাত্রীবাহী বাস পুকুরে,আহত-১৫

বরিশালে যাত্রীবাহী বাস পুকুরে,আহত-১৫

Sharing is caring!

বরিশাল-বরগুনা মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হা‌রি‌য়ে উল্টে পুকুরে পড়ে গে‌ছে। এতে কমপ‌ক্ষে ১৫ জন আহত হয়েছেন। ‌রোববার (২১ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে বাকেরগঞ্জ-নিয়ামতি সড়কের কালিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা জানান, শুরু থেকেই চালক বাসটি বেপরোয়া গতিতে চালাচ্ছিল। দুর্ঘটনাস্থ‌লে মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে নারী-পুরুষ ও শিশুসহ কমপক্ষে ১৫ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব‌রিশাল শেবা‌চিম হাসপাতা‌লে চিকিৎসার জন্য প্রেরণ করা হ‌য়েছে। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম বলেন, বিস‌মিল্লাহ প‌রিবহ‌নের যাত্রীবা‌হি বাস‌টি বরিশাল-বরগুনা রু‌টে চলাচল ক‌রে। বাস‌টি ব‌রিশাল থে‌কে সু‌বিদখালী যাওয়ার প‌থে নিয়ন্ত্রন হা‌রি‌য়ে দুর্ঘটনা ক‌বলিত হ‌লে ১৫ জ‌নের ম‌তো যাত্রী আহত হয়। ত‌বে কেউ নিহত হন‌নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD