মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বাউফলে নিখোঁজের ৫দিন পর লাশ উদ্ধার

বাউফলে নিখোঁজের ৫দিন পর লাশ উদ্ধার

Sharing is caring!

মো.আরিফুল ইসলাম, বাউফল প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে নিখোঁজ মো. খলিলুর রহমান গাজী (৩১) এর লাশ উদ্ধার করেছে বাউফল থানা পুলিশ।

আজ শনিবার বেলা ১০টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লক্ষীপাশা গ্রামের ফকিরের হাট এলাকায় একটি খরের পালার ভিতর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত খলিলুর রহমান ওই এলাকার হাসান গাজীর ছেলে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, গত (২৯ এপ্রিল) রাত ৮টার দিকে আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজারে যাওয়ার কথা বলে ঘড় থেকে বের হয় খলিল। বাজার থেকে বাসায় ফিরতে দেরি হাওযায় তার সাথে থাকা মোবাইল ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়।

পরে আত্মীয় স্বজন বাড়ীসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে  শুক্রবার (২মে) বাউফল থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়রি করেন।

শনিবার (৩মে) সকাল সারে ৭টার দিকে ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী আছিয়া বেগম তার কয়েকজন সহপার্টি প্রাইভেট পড়তে যাবার সময় একটি লাশ দেখতে পেয়ে ডাক চিৎকার করেন।

পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে থানা পুলিশকে খবর দেয়। সরেজমিনে দেখা গেছে, উপজেলার লক্ষীপাশা গ্রামের ফকিরেরহাট এলাকায় পাকা রাস্তার দক্ষিণ পাশে খড়কুটার পালার পাশে লাশটি ঢেকে রাখা হয়েছে।

লাশের দুই পা বাইরে ছিল। খড়কুটা সরানোর পর স্থানীয়রা খলিলের লাশ শনাক্ত করে তার স্বজনদের খবর দেয়া হয়। স্থানীয়রা জানান, খলিল এলাকায় মাদক ব্যবসা করতো। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশের গ্রেপ্তারের ভয়ে খলিল অনেকদিন আগেই এলাকা ছেড়ে ঢাকা চলে যায়। এক সপ্তাহ আগে খলিল ঢাকা থেকে বাড়ি আসে। এরপর মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ১০ টার পর থেকে নিখোঁজ হয়ে যান।

তাদের ধারণা খলিল মাদক ব্যবসা ছেড়ে দেওয়ায় তাকে খুন করা হয়েছে। বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান সরকার বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করনের চেষ্ঠা চলছে।

তারিখ-০৩/০৫/২৫ইং

মো. আরিফুল ইসলাম বাউফল প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD