রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
আল কারীম কওমী মাদরাসার নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

আল কারীম কওমী মাদরাসার নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

মেহেন্দীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের লেঙ্গুটিয়া দক্ষিণ ৬ নং ওয়ার্ডে অবস্থিত আল কারীম কওমী মাদরাসার নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার বাদ জোহর দোয়া অনুষ্ঠান এবং পরামর্শ সভা অনুষ্ঠিত হয় ।

মহতি এই আয়োজনে প্রধান মেহমানের আসন অলংকৃত করেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য হিজলা মেহেন্দীগঞ্জ বরিশাল ৪ আসন থেকে নির্বাচিত সাবেক সাংসদ সাবেক অধ্যাপক আলহাজ্ব কাজী মেজবাহ উদ্দিন ফরহাদ ।

তিনি বলেন , ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা । আর এই ইসলামের বিজয় নিশান মাদরাসা শিক্ষার্থীদের মাধ্যমে আগামী দিনে এই দেশে উড়বে । মাদরাসার শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হওয়ায় মাদক সেবনের মত ঘৃণিত অপকর্ম থেকে তারা বিরত থাকে ।

তারা একমাত্র আল্লহকেই ভয় করে এবং তাঁর দেখানো পথে চলে । যার ফলে তাদের আমল ও আখলাক ভালো থাকে । তাই আমাদের সকলের উচিৎ সর্বাত্মকভাবে সাহায্য সহযোগীতার মাধ্যমে এই দ্বীনি প্রতিষ্ঠানের পাশে থাকা ।

ব্যক্তিগত ভাবে এই মাদরাসা বিনির্মাণের জন্য আমার যথাসাধ্য সহযোগীতা মাদরসার মুহতামিমের নিকট পৌঁছে দেবো । সাথী ও বন্ধুরা আমার আপনারা জানেন গত পাঁচই আগস্ট এক স্বৈরাচারের পতন হয়েছে ।

তারপর কিছু কুচক্রী মহল এই এলাকায় চাঁদাবাজি , জমি দখল এবং সালিশির মাধ্যমে অবৈধ উপায়ে টাকা রোজগার করেছে । এদেরকে চিহ্নিত করতে হবে ।

আগামী দিনে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করলে যারা আপনাদের উপর জুলুম অত্যাচারের স্টিমরোলার চালিয়েছে আমি তাদের বিচার এই মাটিতে করবোই করবো এবং আপনাদের হারানো অধিকার ফিরিয়ে দেবো ইনশা আল্লহ ।

এই সন্ত্রাসী চাঁদাবাজ দখলবাজ ভূমিদস্যুদের কোন প্রকার ছাড় দেয়া হবেনা । মোঃ বেলায়েত হোসেন রাঢ়ীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন বিডিআর ট্রাইব্যুনালের সহকারী এ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট এম হেলাল উদ্দিন , মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু ।

মেহেন্দীগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোঃ জিয়া উদ্দিন সুজন , বরিশাল মহানগর ছাত্রদলের সহ সভাপতি মোঃ দেলোয়ার হোসেন , ৮ নং চরগোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হুমায়ুন কবীর টিপু , ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ শাহ আলম ভুইয়া , ১০ নং আলিমাবাদ ইউনিয়ন বিএনপির সহ সভাপতি দুলাল মেম্বার , চরগোপালপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন ফরাজী প্রমুখ ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মেহেন্দীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ তারেক আজীজ । মাদরাসার মুহতামিম মাওলানা মোঃ সোলাইমানের পরিচালনায় দোয়া অনুষ্ঠান এবং পরামর্শ সভা সুন্দর এবং স্বার্থকভাবে সম্পন্ন হয় ।

ওয়াকফকৃত জায়গায় অবস্থিত দুই তলা বিশিষ্ট মাদরাসাটি সম্পূর্ণভাবে নির্মিত হলে এর মধ্যে হিফজখানা এবং অফিস কার্যালয় সহ উযু এবং হাম্মামখানা স্থাপন করার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ ।

বর্তমানে প্রায় তিনশত ছাত্রছাত্রী নিয়ে পাশেই জরাজীর্ণ মাটির কাঁচা ঘরে হিফজখানা এবং নূরানী চতুর্থ জামাতের পাঠদান চলমান আছে ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD