সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
কলাপাড়ায় ইয়াবা সহ গ্রেপ্তার-১

কলাপাড়ায় ইয়াবা সহ গ্রেপ্তার-১

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় ইয়াবাসহ রিয়াদ প্যাদা (৩০) একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় সংগীয় সোহাগ খান (৩২) নামে একজন পালিয়ে যায়।

বুধবার রাত সাড়ে দশটায় ধানখালী ইউনিয়নের ধানখালী গ্রামের লতিফ হাওলাদারের বাড়ীর সামনে থেকে রিয়াদকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৪০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। জানা গেছে, গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ জানতে পারে রিয়াদ কিছুদিন ধরে এই ব্যাবসা চালিয়ে যাচ্ছে।

পরে একজন সোর্সকে বোরখা পরিয়ে ক্রেতা সাজিয়ে ইয়াবা ব্যাবসায়ী রিয়াদের বাড়িতে যায় কলাপাড়া থানার এস.আই জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম। তাদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত পালিয়ে যেতে চাইলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

এসময় আসামির টর্চ লাইটের আঘাতে একজন সোর্সের মাথায় গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়।

পুলিশ জানান, রিয়াদ ধানখালীর নজির প্যাদা এবং সোহাগ বরগুনা জেলার আমতলী উপজেলার পূর্ব চিলা গ্রামের ধলু খানের পুত্র।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম জানান, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

গ্রেপ্তারকৃত রিয়াদকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

পলাতক সোহাগ খানকে গ্রেপ্তারে জোর প্রচেস্টা চলছে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

৩০/০৪/২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD