রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় জলবায়ু নীতিমালা বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত

কলাপাড়ায় জলবায়ু নীতিমালা বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক জলবায়ু নীতিমালা বাস্তবায়নে গনমাধ্যম প্রতিনিধিদের করনীয় নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে ওয়ার্ল্ড রিসোর্সেস ইন্সটিটিউট’র সহযোগীতায় এনজিও ওয়েব ফাউন্ডেশন এ কর্মশালার আয়োজন করে।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক মো. হুমায়ুন কবির এবং স্বাগত বক্তব্য রাখেন ওয়েব ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মাসুক মুক্তাদির।

কর্মশালায় স্থানীয় সরকার পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গুলোর সক্ষমতা বৃদ্ধি করা, জলবায়ু সুশাসন প্রক্রিয়াকে সহায়তা করার লক্ষ্যে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে গনমাধ্যমের ভূমিকা জোরদার করা, সংশ্লিষ্ট সরকারি সেবাগুলোর দায়বদ্ধতা বৃদ্ধি এবং বিভিন্ন অংশীজনদের মধ্যে সমন্বয় শক্তিশালী করার উপর জোর দেয়া হয়।

ওয়েব ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার মো. আশিকুর রহমানের সঞ্চালনায় এবং কমিউনিটি মোবিলাইজার অফিসার মোসা. সোনিয়া আক্তারের সহায়তায় কর্মশালাটি পরিচালনা করেন ওয়েব ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মাসুক মুক্তাদির। কর্মশালায় ২০ জন গনমাধ্যম প্রতিনিধি অংশগ্রহণ করে গ্রুপ ওয়ার্ক শেষে জলবায়ু সুশাসন নিশ্চিত করতে তাদের মতামত তুলে ধরেন।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

২৭-০৪-২০২৫।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD