শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার 

কলাপাড়ায় এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার 

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় গলায় ফাঁস লাগানো রিমি (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।
 মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৮ টার দিকে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের আলীপুর অগ্রাণী ব্যাংক সংলগ্ন একটি ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত রিমি চাঁদপুরের বাসিন্দা আঃ খালেক’র মেয়ে।
নিহত রিমি’র মা খাদিজা বেগম জানান, পরীক্ষা শেষে রিমি বাসায় আসলে আমি খাওয়ার জন্য তাকে ডাকি। পরে খাবে পরীক্ষা ভালো হয়নি এ কথা বলে রুমের ভিতর চলে যান।
পরে খাওয়ার জন্য ডাকাডাকি করলে কোনো সারাশব্দ না পেয়ে ঘর মালিককে খবর দেয়। পরে তারা গিয়ে জানালা দিয়ে দেখেতে পায় সে গলায় ওড়না পেঁচানো অবস্থায় নিচে পরে আছে।এরপরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে কুয়াকাটা তুলাতলী ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা: জাহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে মহিপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) অনিমেষ হাওলাদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
২২-০৪-২০২৫।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD