মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

“আমার ভাই কবরে,খুনি কেন বাহিরে” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ এবং অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে বিচারের দাবিতে মানববন্ধন,ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কলেজ শাখা ছাত্রদল কর্তৃক আয়োজিত এ মানববন্ধন,ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার, সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিম, ছাত্রদল নেতা আতিকুল ইসলাম আরিফ, আতিকুল ইসলাম দিপু,খন্দকার জুয়েল ইকবাল, সাইমুন রহমান ইসমাইল, মিজানুর রহমান পাশা, জহিরুল ইসলাম জেমস, জনি এবং কামরুল ইসলাম মুন্না প্রমুখ।

সমাবেশে কলাপাড়া উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার বলেন, এই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন বর্তমানে একটি চাঁদাবাজ সংগঠনে রুপান্তরিত হয়েছে। পরাজিত আওয়ামী লীগের নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা তাদের সাথে মিশে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে তৎপর হয়ে উঠেছে।

তাই ছাত্রদলের কর্মীর এক হয়ে তাদের প্রতিহত করতে হবে।সেই সাথে অতিদ্রুত পারভেজের খুনি সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবী জানান তিনি ।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

২২/০৪/২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD