শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ ও মানববন্ধন

ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ ও মানববন্ধন

Sharing is caring!

পারভেজ,প্রতিনিধি বরিশালঃ

বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রদল এর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২১ শে এপ্রিল সোমবার দুপুর ১২ ঘটিকায় সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের সম্মুখে এই কর্মসূচির আয়োজন করা হয়।

উক্ত আয়োজনে বরিশাল মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সরকারি সৈয়দ হাতেম আলী আলী কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ মোস্তাক সরদার শাওন, সদস্য সচিব আবির, যুগ্ন আহবায়ক মিরাজ খন্দকার, সাদ, শাহাবুদ্দিন, মেহেদী, স্বাধীন, সালমান ও রিয়াদ,খালিদ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। তারা আরও বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে তা নিশ্চিত করতে হবে।

উক্ত মানববন্ধনে অংশ নেওয়াতে সকলকে ধন্যবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করেন আহবায়ক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD