রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
চীনের বিশেষায়িত হাসপাতাল ও ৬ লেন রাস্তার দাবীতে কুয়াকাটায় মানববন্ধন

চীনের বিশেষায়িত হাসপাতাল ও ৬ লেন রাস্তার দাবীতে কুয়াকাটায় মানববন্ধন

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

ভাঙ্গা হতে কুয়াকাটা পর্যন্ত ৬ লেনের রাস্তা নির্মাণ ও চীন সরকারের অর্থায়নে বরিশাল বিভাগে ১ টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের দাবিতে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় মানববন্ধন করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষ।

সোমবার বেলা ১১ টায় কুয়াকাটা পৌরসভার সামনে কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন এবং কুয়াকাটা ট্যুর গাইড এসোসিয়েশনের ব্যনারে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন স্থানীয় প্রায় ১০-১২ টি সংগঠনের নেতাকর্মীসহ প্রায় তিন শতাধিক মানুষ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় চেম্বার অব কমার্সের সভাপতি এবায়দুর রহমান চান, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) সেক্রেটারি জেনারেল মো. জহিরুল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির, কুয়াকাটা রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি কলিম মাহমুদ, কুয়াকাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ভাঙ্গা হইতে পর্যটন কেন্দ্র কুয়াকাটা পর্যন্ত ২ লেনের সংকীর্ণ রাস্তা বিরাজমান থাকার কারণে এই সড়কে প্রতিনিয়ত মারাত্মক দূর্ঘটনা ঘটছে। যাহাতে ব্যাপক জানমালের ক্ষতি হচ্ছে।

এই মহাসড়কে প্রতিদিন হাজার হাজার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও ব্যক্তিগত গাড়ীতে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে এবং দূর্ঘটনায় মৃত্যুবরণ করছে। মহাসড়কটি অত্যন্ত সরু বিধায় ব্যাপক যানজটের কারণে ভাঙ্গা হইতে বরিশাল পৌঁছাইতে ৪ ঘন্টার অধিক সময় ব্যয় হয়। পদ্মা সেতুর সুফল মূলত দক্ষিণাঞ্চলের জনগণ ভোগ করতে পারছেনা।

এ অঞ্চলের ব্যবসায়ীদের মালামাল পরিবহনেও যথেস্ট ব্যাঘাত ঘটছে। দ্বিতীয়ত চীন সরকার বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল নিমার্ণ করবে। যার একটি বরিশাল বিভাগে করার জন্য জোর দাবি জানাচ্ছি।

দক্ষিণাঞ্চলের মানুষের প্রাণের দাবী ভাঙ্গা হইতে কুয়াকাটা পর্যন্ত ৬ লেনের মহাসড়ক নির্মান ও বরিশাল বিভাগে চীন সরকারের সহায়তায় ১ টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করার জোর দাবী জানাচ্ছি।

এছাড়াও কুয়াকাটা পর্যটন কেন্দ্র হিসেবে স্বাস্থ্য সেবা খাতে ব্যাপক পিছিয়ে রয়েছে। এছাড়া বাংলাদেশের পর্যটকদের সুবিধার্থে এই দাবি দুটি মেনে নেয়ার জন্য তাঁদের এই মানববন্ধন।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD