শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় ধর্ষণচেষ্টায় অভিযুক্ত বৃদ্ধের মুক্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

কলাপাড়ায় ধর্ষণচেষ্টায় অভিযুক্ত বৃদ্ধের মুক্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

কলাপাড়ায় ১০ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী কে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার বৃদ্ধ এনসান মৃধা ওরফে গেদুর (৬৫) মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার ধানখালী ইউপির লোন্দা সড়কে দুই শতাধিক নারী পুরুষের উপস্থিতিতে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন বিএনপি নেতা হারুন মাতুব্বর, স্থানীয় বাসীন্দা কবির মোল্লা,  শাহীন মোল্লা, সালেহা বেগম, সেলিনা বেগম প্রমুখ।

এ সময় তার দুই মেয়ের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। বক্তারা দাবি করেন, গ্রেপ্তার হওয়া বৃদ্ধ এনসান মৃধাকে পরিকল্পিতভাবে হয়রাণির জন্য এই মামলাটি করা হয়েছে। এই মানুষটি এখন সঠিকভাবে চলাচল করতে পারেন না।

মামলার বাদী নিজেদের অপকর্ম ঢাকতে এই পন্থা বেছে নিয়েছেন। তারা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি করেন। তারা এ মামলা মিথ্যা হয়রানিমূলক দাবি করে প্রত্যাহার করে তার মুক্তির দাবি জানান। উল্লেখ্য, শনিবার (৮ মার্চ) সকালে ধানখালীর পশ্চিম  লোন্দা গ্রাম থেকে এনসান মৃধা কে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত এনসান মৃধা বর্তমানে জেল হাজতে রয়েছেন।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

১১/০৩/২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD