বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীর গলাচিপায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুড়িয়ে দেয়া হয়েছে অবৈধ দুটি ইটভাটা

পটুয়াখালীর গলাচিপায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুড়িয়ে দেয়া হয়েছে অবৈধ দুটি ইটভাটা

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদক, এস আল-আমিন খাঁন পটুয়াখালীঃ

গলাচিপার গোলখালীতে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করে ভাই ভাই ও হাওলাদার ব্রীকস নামের দুটি অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে পটুয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তর।

সোমবার (১০’মার্ছ-২০২৫ ইং) তারিখ পটুয়াখালী জেলা প্রশাসনের  নির্বাহী  ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউল হাসান সৌরভ (সহকারী কমিশনার) এবং পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক  মোস্তাফিজুর রহমানের  নেতৃত্বে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) (সংশোধন) আইন, ২০১৯ অনুযায়ী ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় গলাচিপা উপজেলার পুলিশ ও ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তর,পটুয়াখালী জেলা কার্যালয়ের সমন্বয়ে গঠিত টীম কর্তৃক অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান  পরিচালনা করা হয়েছে।উক্ত অভিযানে অবৈধ দুইটি(০২) ইটভাটা কিলনের এক পাশ ভেঙে পানি দিয়ে আগুন নিভিয়ে দেয়া হয় এবং পোড়া ইট ও কাঁচা ইট বিনষ্ট করে দেয়া হয়।

অভিযান পরিচালনায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালী জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান। এ বিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, অবৈধ ইটভাটা অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD