বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে কলাপাড়ায় গনসচেতনতা র‍্যালী

জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে কলাপাড়ায় গনসচেতনতা র‍্যালী

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ

জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় ”দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এ প্রতিপাদ্যে গনসচেতনতা মুলক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ মার্চ) দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে এ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র‍্যালিটি ইউনিয়ন পরিষদ ভবনের সামনে থেকে শুরু হয়ে পাখিমারা বাজারের ঢাকা কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিন শেষে ইউনিয়ন পরিষদ ভবনে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) সহকারী পরিচালক মো.আসাদুজ্জামান খান। এসময় অন্যান্যের মধ্যে সিপিপি উপজেলা টিম লিডার মো. আ.মোতালেব হাওলাদার, নীলগঞ্জ ইউনিয়ন টিমলিডার মো.সোহরাব হোসেন, ডেপুটি ইউনিয়ন টিমলিডার আবুতালেব ইভান মাতুব্বর, চাকামাইয়া ডেপুটি ইউনিয়ন টিমলিডার শহীদুল ইসলাম তালুকদারসহ নীলগঞ্জ ইউনিয়নের ২১ টি ইউনিটের টিমলিডার, সিপিপি সেচ্চাসেবক ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভাশেষে নীলগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ইউনিটের মৃত ও স্থানান্তরিত সেচ্চাসেবকদের বিলুপ্ত করে নতুন সদস্য ভর্তি আবেদন গ্রহন ও পুরাতনদের মাঝে নিরাপত্তা সামগ্রী বিতরণ করা হয়।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

০৫/০৩/২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD