বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা?
কলাপাড়ায় পরকীয়া সন্দেহে স্বামী- স্ত্রীকে বেধড়ক মারধর, থানায় অভিযোগ

কলাপাড়ায় পরকীয়া সন্দেহে স্বামী- স্ত্রীকে বেধড়ক মারধর, থানায় অভিযোগ

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় পরকীয়া সন্দেহে স্বামী-স্ত্রীকে বেধড়ক মারধর, শ্লীলতাহানি এবং মোবাইলে অশ্লীল ভিডিও করার অভিযোগ উঠেছে একই এলাকার বেশ কয়েকজন যুবকের বিরুদ্ধে।

এঘটনায় ৪ দিন হাসপাতালে চিকিৎসা নেয়ার পর গতকাল রাতে ভুক্তভোগী নারী নুরজাহান বেগম কলাপাড়া থানায় ১০ জনের নামে একটি অভিযোগ দায়ের করেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামে এ ঘটনা ঘটে।

ভূক্তভোগী নুরজাহান অভিযোগে উল্লেখ করেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় তার দ্বিতীয় স্বামী শামিমকে নিয়ে মোটরসাইকেল যোগে তেগাছিয়া থেকে ডাক্তার দেখানোর জন্য চাপলী বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়।

এসময় তুলাতলী এলাকায় পৌঁছলে ওই এলাকার সাইফুল, বশির, স্বপন ও নুর আলম সহ ১০ যুবক তাদের মোটর সাইকেল থামিয়ে বেধড়ক মারধর শুরু করে।

পরে তাদের পার্শ্ববর্তী বিলের মধ্যে নিয়ে ফের মারধর করে এবং ওই নারীর স্পর্শ কাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে। এসময় তাদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে  হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

০৪/০৩/২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD