শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
বরিশালে মাহে রমযান উপলক্ষ্যে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান

বরিশালে মাহে রমযান উপলক্ষ্যে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ

রবিবার বিকালে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন এর নির্দেশনায় বাজার মনিটরিং এর অংশ হিসেবে বরিশাল নগরীর কয়েকটি রেস্টুরেন্টে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ আবু জাফর মজুমদার। এসময় তিনি হট প্লেট রেস্টুরেন্ট, হান্ডি করায় রেস্টুরেন্ট ও নাজেম রেস্তোরাঁর মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে এবং পণ্যের গুণগতমান নিশ্চিত করতে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালক করা হয় এসময় হট প্লেট রেস্টুরেন্টে বিভিন্ন বিষয়ে সতর্ক করে পণ্যের মূল্য না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি অন্যান্য রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে বিভিন্ন বিষয়ের উপরে সতর্ক করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল তানভীর মুহাম্মদ ইশতিয়াক ও উপজেলা স্যানিটারি অফিসার ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ জাকির হোসেনসহ আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

অভিযান পরিচালনা শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD