বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎
মানিক মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভা অনুষ্ঠিত

মানিক মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভা অনুষ্ঠিত

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

মানিক মিয়া মাধ্যমিক বিদ্যালয় কাউনিয়া প্রধান সড়ক বরিশালের পরিচালনা পর্ষদ এ্যাডহক কমিটির পরিচিতি ও প্রথম সভা সকালে বিদ্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ এ্যাডহক কমিটির নবনির্বাচিত সভাপতি মামুন রেজা খান। উপস্থিত ছিলেন সদস্য সচিব প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন মোল্লা , সহকারী প্রধান শিক্ষক খান মোঃ হারুন অর রশীদ , শিক্ষক সদস্য মোঃ মাইনুদ্দিন সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ ।

নিয়োগ সংক্রান্ত বিষয় সুষ্ঠুভাবে সম্পাদন , বিদ্যালয় পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল ও আর্থিক সংকট নিরসন , শিক্ষক এবং শিক্ষার্থীদের কক্ষ সংকট , ওয়াশরুম সংকট , ফিমেইল কমন রুম সংকট সহ যাবতীয় সমস্যা সমাধানের জন্য জোর তাগিদ দেয়ার পাশাপাশি প্রশস্ত নামাজের জায়গা নির্ধারণ , আয় ব্যয়ের হিসাব সঠিকভাবে পরিচালনা , এস এস সি পরীক্ষাকেন্দ্র স্থাপনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সময়োপযোগী পদক্ষেপ নিতে উপস্থিত শিক্ষকদের পরামর্শ প্রদান করেন নবনির্বাচিত সভাপতি মামুন রেজা খান । সর্বপরি পতিত স্বৈরাচার খুনী মাফিয়া পলাতক হাসিনার দল আওয়ামীলীগ এবং তার দোসরদের বিরুদ্ধে জিরো টলারেন্স প্রদর্শনপূর্বক বিগত দিনের সকল অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের দৃষ্টান্ত স্থাপন পূর্বক রেজুলেশন ব্যতীত যেকোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে নিষেধাজ্ঞার বিষয়ে বিস্তারিত দিক নির্দেশনা প্রদান করেন তিনি ।

এর আগে অনুষ্ঠানের প্রারম্ভে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ এ্যাডহক কমিটির নবনির্বাচিত সভাপতি মামুন রেজা খানকে সকল শিক্ষকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD