বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ধর্ষণ ও নারী নির্যাতনে জড়িতদের শাস্তির দাবিতে কলাপাড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

ধর্ষণ ও নারী নির্যাতনে জড়িতদের শাস্তির দাবিতে কলাপাড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

সারাদেশে খুন, ধর্ষণ, নারী নির্যাতন ও ছিনতাইয়ে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বুধবার সকাল এগারোটায় কলাপাড়ার সর্বস্তরের ছাত্র জনতার আয়োজনে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক নাজমুস সাকিব, শিক্ষার্থী বায়েজিদ ও মিলা।

এর আগে শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে প্রেসক্লাব চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবি জানান। আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের আরও সতর্ক হতে হবে।

যেখানেই ধর্ষক দেখা যাবে সেখানেই তাদের প্রতিহত করা হবে।  আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে ছাত্র জনতা আবার সড়কে নামতে বাধ্য হবে বলে জানান তিনি।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

২৬/০২/২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD