বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎
বরিশালে অ্যাডভেন্টিষ্ট ইন্টারন্যাশনাল মিশন স্কুলে ৩০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

বরিশালে অ্যাডভেন্টিষ্ট ইন্টারন্যাশনাল মিশন স্কুলে ৩০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

Sharing is caring!

পারভেজ, প্রতিনিধি বরিশালঃ

বরিশালে বর্ণাঢ্য আয়োজনে বেসরকারি ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠান অ্যাডভেন্টিষ্ট ইন্টারন্যাশনাল মিশন স্কুলের ৩০ তম বার্ষিক ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

১৯ই ফেব্রুয়ারী বুধবার সকাল ৯ ঘটিকায়  বরিশাল নগরীর নবগ্রাম রোড করিম কুটির মসজিদের বিপরীতে অবস্হিত নিজস্ব ভবনে দিনব্যাপী এই  আয়োজন করা হয়।

২০শে ফেব্রুয়ারীতে ২য় ধাপে উক্ত আয়োজন অনুষ্ঠিত হবে।  শিক্ষার্থীদের সুনাগরিক ও ক্রীড়ামোদী হিসেবে গড়ে তোলার জন্য প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রীদের নিয়ে উক্ত প্রতিযোগিতা পরিচালনা করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ডঃ রন্টজেন পরেশ বালা শিক্ষা অফিসার (বিএইউএম) ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ বাংলাদেশ মিশন অফিসার্স।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ  জন রয়।

এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকারা স্বতঃস্ফূর্ত ভাবে অনুষ্ঠানে সার্বিক ভাবে সহযোগীতা করেন। ।  ফিতা কেটে, বেলুন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শুভ উদ্ভোধন করেন অতিথিরা।

এর পরে শুরু হয় শিক্ষার্থীদের উদ্যাগে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনী।যাতে নজর কারে সকল অতিথি ও উপস্থিত জনতার।

বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা মধ্যে অন্যতম শিক্ষার্থীদের মাঝে উল্টো দৌড় প্রতিযোগিতা, মার্বেল দৌড়,ফুল সংগ্রহ,চকলেট দৌড়, পোষাক পড়া,মোরগের লড়াই সহ অন্যান্য প্রতিযোগিতা।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD