বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎
কর্মকর্তাদের ব্যক্তিগত মুঠোফোন জব্দ করছেন বরিশাল সোনালী ব্যাংকের জিএম

কর্মকর্তাদের ব্যক্তিগত মুঠোফোন জব্দ করছেন বরিশাল সোনালী ব্যাংকের জিএম

Sharing is caring!

স্টাফ রিপোর্টার ঃ

সোনালী ব্যাংক, বরিশাল- পিএলসির অঞ্চল প্রধান জিএম গোপাল চন্দ্র গোলদার সহ জিএম অফিসের প্রায় দশ জন কর্মকর্তা হঠাৎ নগরীর চক বাজার শাখা অফিসের সকল কর্মকর্তার ব্যক্তিগত মুঠোফোন জব্দ করে নেন।

টানা চার পাঁচ ঘন্টা সকলের মুঠোফোনের মধ্যে থাকা নানা তথ্য যাচাই-বাছাই করেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় এ ঘটনা ঘটে। বিষয়টিতে ক্ষোভ প্রকাশ করেন অনেক কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার (১২ ফেব্রুয়ারী) সন্ধায় নগরীর সিএন্ডবি রোড শাখার সকল কর্মকর্তার ব্যক্তিগত মুঠোফোন জব্দ করার ঘটনা ঘটেছে। পরে জিএম এর পক্ষ হয়ে এক কর্মকর্তা জানান, সকলের কল লগ প্রিন্ট করে নেওয়া হয়েছে।

কারণ, ব্যাংকিং সময়ে গ্রাহকের সার্ভিস বন্ধ রেখে কে কতক্ষণ মোবাইলে কথা বলছে তা খতিয়ে দেখা হবে। কয়েকজন ব্যাংক কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে, ব্যক্তিগত কারো মোবাইল সার্চ করার অধিকার জিএম স্যারের নেই। একজন কর্মকর্তা অফিস সময়েও জরুরী পারিবারিক বা ব্যক্তিগত আলাপ থাকতেই পারে।

তাছাড়া মুঠোফোনে নানা বিষয়ের তথ্য থাকাটা স্বাভাবিক। কিন্তু এই সকল ব্যক্তিগত তথ্যে কারো হস্তক্ষেপ করার অধিকার নেই। নাম প্রকাশে অনিচ্ছুক জিএম অফিসের একজন কর্মকর্তা বলেন, বর্তমান জিএম জনাব গোপাল চন্দ্র গোলদার গত ৫ ই আগস্টের পর তিনি তার নিজের ইচ্ছেমত ট্রান্সফার থেকে শুরু করে যা খুশি তাই করে যাচ্ছেন।

তার এ সক কর্মকান্ডে অধিংকাশ কর্মকর্তা-কর্মচারিরা সবসময় আতংকে থাকেন। বরিশাল সোনালী ব্যাংকের জিএম গোপাল চন্দ্র গোলদার এর মুঠোফোনে একাধিকবার কল দিলেও ধরেননি তিনি। পরে হেয়াসঅ্যাপে ক্ষুদে বার্তা দিয়ে বিষয়টি জানতে চাইলেও তিনি রেসপন্স করেননি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD