শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় স্বাস্থ্য প্রশাসক ডাঃ লেলিনের অপসারণের দাবিতে মানববন্ধন সমাবেশ

কলাপাড়ায় স্বাস্থ্য প্রশাসক ডাঃ লেলিনের অপসারণের দাবিতে মানববন্ধন সমাবেশ

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

ডা: লেলিন হটাও, কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাচাও” এমন দাবী নিয়ে পটুয়াখালীর কলাপাড়া মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বরে ছাত্র জনতার আয়োজনে এ মানববন্ধন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন ছাত্রনেতা মাহবুবুল আলম নাইম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোল বরিশাল মহানগর সিনিয়র যুগ্ম সদস্য সচিব এইচ এম মোস্তাফিজুর রহমান রাফি, স্থপতি ইয়াকুব খান, ভুক্তভোগী খোকন হাওলাদার, ছাত্র প্রতিনিধি আল ইমরান, মাশরাফি কামাল শাফি প্রমুখ। বক্তারা বলেন, ১৪ বছর  ধরে কলাপাড়া হাসপাতালে চাকরি করা চিকিৎসক ডাঃ জে এইচ খান লেলিন এটিকে তার নিজস্ব ব্যবসা কেন্দ্রে পরিনত করেছেন।

একাধিক ল্যাব করেছেন। ব্যক্তিগত হাসপাতাল করেছেন। তার নেতৃত্বে মারামারিতে জখম হওয়া একই রোগীকে দুই ধরনের সনদ দেওয়া হয়। এ নিয়ে একাধিক মামলা হয়েছে। তার ভূল চিকিৎসায় বেশ কয়েকজন রোগী প্রান হারিয়েছে।

অঙ্গহানিসহ শারীরক যন্ত্রনা পোহাতে হচ্ছে অনেক রোগীকে।

নানাভাবে বিতর্কিত এই চিকিৎসককে পদোন্নতি দিয়ে একই হাসপাতালে উপজেলা স্বাস্থ্য প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে জে এইচ খান লেলিনের অপসারণের দাবি জানান। অন্যথায় কলাপাড়া অচল করে দেওয়ার হুমকি দেন।

মানববন্ধন সমাবেশে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। এবিষয়ে কথা বলার জন্য হাসপাতাল ও ব্যক্তিগত চেম্বারে গিয়ে পাওয়া যায়নি ডা: লেলিনকে। একাধিকবার মুঠোফোনে কল করলেও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া পটুয়াখালী

১২.০২.২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD