বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
সাংবাদিক হামলার প্রতিবাদে কলাপাড়ায় বিএনপি’র বিক্ষোভ মিছিল  ও প্রতিবাদ সমাবেশ

সাংবাদিক হামলার প্রতিবাদে কলাপাড়ায় বিএনপি’র বিক্ষোভ মিছিল  ও প্রতিবাদ সমাবেশ

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি :

পটুয়াখালীর কুয়াকাটা যুবদলের  সাধারণ সম্পাদক, বাংলাভিশন  টেলিভিশনের কলাপাড়া কুয়াকাটা প্রতিনিধি ও কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি সদস্য জহিরুল ইসলাম মিরনকে হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় বিএনপির দলীয় কার্যালয় থেকে উপজেলা বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক ও দক্ষিণ শেষে বিএনপির দলীয় কার্যালয়ে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি হাজী  হুমায়ূন শিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আমান সুমন,উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন -অর- রশিদ,যুগ্ন আহবায়ক কবির মৃধা প্রমুখ।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপি’র  সভাপতি গাজী মো. ফারুক, সাংগঠনিক সম্পাদক  কামরুজ্জামান কাজল তালুকদারসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দলসহ বিভিন্ন পর্যায়ের  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন,  দুইদিন হয়ে গেল এখন পর্যন্ত কোনো আসামী সনাক্ত করতে পারিনি প্রশাসন। ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

দ্রুত আসামিদের গ্রেপ্তার করা না হলে উপজেলা বিএনপি’র পক্ষ থেকে  লাগাতার কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন তারা। উল্লেখ্য, বাংলাভিশন টিভির কুয়াকাটা প্রতিনিধি সাংবাদিক জহিরুল ইসলাম মিরনকে হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তিনি বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD