শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
ব্যাটারিচালিত যানবাহনের জন্য “থ্রি হুইলার নীতিমালা ২০২৪” চূড়ান্ত করে দ্রুত লাইসেন্স প্রদান ও অবৈধ টোকেন ব্যবসা বন্ধ করাসহ ৮ দফা দাবিতে BRTA কার্যালয়ের সামনে অবস্থান ও স্মারকলিপি

ব্যাটারিচালিত যানবাহনের জন্য “থ্রি হুইলার নীতিমালা ২০২৪” চূড়ান্ত করে দ্রুত লাইসেন্স প্রদান ও অবৈধ টোকেন ব্যবসা বন্ধ করাসহ ৮ দফা দাবিতে BRTA কার্যালয়ের সামনে অবস্থান ও স্মারকলিপি

Sharing is caring!

আজ সকাল ১১টায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ব্যাটারিচালিত যানবাহনের জন্য “থ্রি হুইলার নীতিমালা ২০২৪” চূড়ান্ত করে দ্রুত লাইসেন্স প্রদান ও অবৈধ টোকেন ব্যবসা বন্ধ করাসহ ৮ দফা দাবিতে BRTA কার্যালয়ের সামনে অবস্থান ও স্মারকলিপি পেশ অনুষ্ঠিত হয়।

অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন রিক্সা,ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদের সভাপতি দুলাল মল্লিক ও পরিচালনা করেন সংগ্রাম পরিষদের সংগঠক শহিদুল হাওলাদার। বক্তব্য রাখেন রিক্সা,ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্ত্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সহ-সম্পাদক শহিদুল হাওলাদার, সংগ্রাম পরিষদের ১৩ নং ওয়ার্ড সভাপতি ও রিক্সা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শহিদুল শেখ, ২৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আইউব আলী, দপদপিয়া ইউনিয়ন শাখার সভাপতি রমজান আকন, জেলখানার মোড় স্ট্যান্ড শাখার সভাপতি আবদুল মন্নান মল্লিক, ২৫ নং ওয়ার্ড শাখার অর্থ সম্পাদক আবদুল মানিক হাওলাদার প্রমুখ।

বক্তারা বলেন, সারা দেশে প্রায় ৫০ লাখ চালক পরিবার এইসব ব্যাটারি চালিত থ্রি হুইলার ও সমজাতীয় যানবাহনের উপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল। এইসব যানবাহন তৈরি, মেরামত, খুচরা যন্ত্রাংশ নির্মাণ, বিক্রি, চার্জিং সহ নানা ধরনের কাজে অসংখ্য মানুষের জীবন ও জীবিকা নির্ভরশীল। দেশের সকল জেলা ও বিভাগে নগর পরিবহণ নেই ফলে কোটি কোটি মানুষ ব্যাটারি চালিত যানবাহন ব্যবহার করে থাকে। এই খাত যেমন বিপুল কর্মসংস্থানের ব্যবস্থা করেছে তেমনি দেশের অর্থনীতিতেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
দ্রুত নীতিমালা চুড়ান্ত করে ৫০ লাখ ব্যাটারিচালিত বাহনকে নিবন্ধন ও চালকদের লাইসেন্স এর আওতায় আনলে রাজস্বে কয়েক হাজার কেটি টাকার যোগান নিশ্চিত হবে। একইসাথে দেশীয় গাড়ি শিল্পে একটি বিপ্লব, কর্মসংস্থান ও শত শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। যেখানে শুধু প্রয়োজন হবে দুর্নীতিমুক্ত সঠিক ব্যবস্থাপনা।

ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে এখন এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে। এই নতুন পরিস্থিতিতে দ্রুত লাইসেন্স দেয়ার মাধ্যমে ব্যাটারিচালিত যানবাহনের বৈধতা দেয়ার মাধ্যমে এই খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য নেতৃবৃন্দ দাবি জানান।

বক্তারা অবস্থান কর্মসূচি শেষে BRTA স্বীকৃত লাইসেন্স প্রদান, বরিশালে অবৈধ টোকেন বাণিজ্য বন্ধ, নতুন গাড়ি আমদানি ও বানানো বন্ধে প্রশাসনিক অভিযান পরিচালনাসহ ৮ দফা দাবিতে BRTA চেয়ারম্যান বরাবর ও পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি পেশ করেন।

 

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD