মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
শেরে বাংলা স্মৃতি পদক পেলেন কলাপাড়ার গাজী ফারুক

শেরে বাংলা স্মৃতি পদক পেলেন কলাপাড়ার গাজী ফারুক

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় গুরুত্বপূর্ন অবদান রাখায় কলাপাড়া পৌর বিএনপি’র সভাপতি গাজী মো. ফারুক’কে শেরে বাংলা স্মৃতি পদক ২০২৫ এর স্বীকৃতি প্রদান করা হয়েছে।

শেরে বাংলা এ,কে ফজলুল হক স্মৃতি পরিষদ ও সিজি কমিউনিকেশন বিডি এর যৌথ উদ্যোগে শনিবার (২৫ জানুয়ারি) বিকাল 8 টায় ঢাকার পল্টন টাওয়ার (৪র্থ তলা) বিজয়নগর ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে, অবিভক্ত বাংলার জাতীয় নেতা শেরেবাংলা এ,কে ফজলুল হকের কর্মজীবন শীর্ষক আলোচনা সভা, শীত বস্ত বিতরণ ও শেরেবাংলা স্মৃতি পদক ২০২৫ অনুষ্ঠানে এ পদক প্রদান করেন।

শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের প্রধান উপদেষ্টা সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মারগুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পদক প্রদান করেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি নিজামুল হক নাসিম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি আবদুস সালাম মামুন।

এছাড়াও অনুষ্ঠানে দেশবরেণ্য শিক্ষাবিদ, গবেষক, সরকারি ও বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তার এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা কলেজ শিক্ষক সমিতি(বাকশিস)’র সভাপতি মো.মাসুম বিল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি(বাশিস)’র সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম,৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুভূতি প্রকাশ করে গাজী মো. ফারুক বলেন, এ কৃতিত্ব কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনসহ কলাপাড়া উপজেলার সকল বিএনপির নেতাকর্মী ও সুশীল সমাজের।

তাকে সম্মানিত করায় তিনি শেরে বাংলা এ,কে ফজলুল হক স্মৃতি পরিষদ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD