শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বাউফলে একই দিনে সড়ক দুর্ঘটনায় ও লঞ্চের ধাক্কায় দুজন নিহত

বাউফলে একই দিনে সড়ক দুর্ঘটনায় ও লঞ্চের ধাক্কায় দুজন নিহত

Sharing is caring!

মো.আরিফুল ইসলাম,বাউফল (পটুয়াখালী)প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে সড়ক দুর্ঘটনায় মো.তরিকুল ইসলাম শরীফ (৩৫) ও লঞ্চের ধাক্কায় মো. সেন্টু প্যাদা (৫০) নামে দুজন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টার বাউফল-বগা সড়কের রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার মানিক চৌকিদার বাড়ির সামনে থেকে তরিকুলের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। তরিকুল উপজেলার কনকদিয়া গ্রামের আবু বক্কর শরীফের ছেলে।

পেশায় তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ছিলেন। বগা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সোহেল সত্যতা নিশ্চিত করে বলেন,‘ধারনা করা হচ্ছে পরিবহনের কোনো গাড়ি অথবা ট্রাক তাঁকে চাপা দিয়েছে।

ঘটনাস্থলেই তরিকুল মারা গেছে। তাঁর মাথা থেতলে গেছে। বাস শনাক্তের চেষ্টা চলছে। একইদিন সকাল আটটার দিকে তেঁতুলিয়া নদীর মমিনপুর এলাকা থেকে সেন্টু প্যাদার লাশ উদ্ধার করেছে কালাইয়া বন্দর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। সেন্টু প্যাদা পেশায় একজন জেলে ছিলেন।

তাঁর বাড়ি উপজেলার কেশবপুর ইউনিয়নের উত্তর মমিনপুর গ্রামে। তাঁর বাবার নাম মো.আওলাদ প্যাদা। কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো.আবু বক্কর সিদ্দিক বলেন,‘নদীতে মাছ ধরতে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা ডাবল ডেকার লঞ্চের ধাক্কায় আহত হয়ে পানিতে তলিয়ে যান সেন্টু প্যাদা।

সকাল আটটার দিকে ক্ষতিগ্রস্ত ট্রলারের নিজ থেকে জালে পেচানো অবস্থায় সেন্টু প্যাদার লাশ উদ্ধার করা হয়। এসময় নৌকায় থাকা মো. রেজাউল (৩৫) ও সুজন ফকির (৩৪) নামে আরও দুইজন আহত হন।

নদীতে কুয়াশা থাকায় কোন লঞ্চের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত করা হয়নি।

 

 মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়াখালী)প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD