শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
কলাপাড়ায় ৫ দিনব্যাপী ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত

কলাপাড়ায় ৫ দিনব্যাপী ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ

আত্ননির্ভরশীল জীবন গঠনে কাব স্কাউটিং” প্রতিপাদ্যে পটুয়াখালীর কলাপাড়ায় ৫দিন ব্যাপী ৪র্থ কলাপাড়া উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় কাব ক্যাম্পুরীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা স্কাউট’স আহবায়ক ও ক্যাম্পুরী চীফ মো.রবিউল ইসলাম।

ডেপুটি ক্যাম্পুরী চীফ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক বিষয় তুলে ধরেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা(অতিরিক্ত দ্বায়িত্ব) ও উপজেলা স্কাউট’স সদস্য সচিব মো.মনিরুজ্জামান খান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা লেডিস ক্লাব’র সভাপতি সুমাইয়া ফাহিমুন এমা, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জুয়েল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.মোকছেদুল আলম, সাবেক স্কাউটস সাধারণ সম্পাদক মো.নুরুল হক,সাবেক কমিশনার আবুল বাসার, মিজানুর রহমান, উপজেলা আহবায়ক সদস্য মোয়াজ্জেম হোসেন,

নজরুল ইসলাম সহ উপজেলা স্কাউট’স এর নেতৃবৃন্দ এবং উপজেলার ৫০টি প্রাথমিক বিদ্যালয় থেকে আসা ৫০ জন ইউনিট লিডার ও ৩০০ জন শিক্ষার্থীরা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা(অতিরিক্ত দ্বায়িত্ব) ও উপজেলা স্কাউট’স সদস্য সচিব মো.মনিরুজ্জামান খান বলেন, উপজেলার ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্থায়নে ৫০টি বিদ্যালয়ের ষষ্ঠক অর্থাৎ ৬জন শিক্ষার্থী এবং ১জন ইউনিট লিডার’র সমন্বয় ৫০টি ইউনিট এই ক্যাম্পুরীতে অংশ নিয়েছে।

এ ধরনের কার্যক্রম থেকে শিক্ষার্থীরা নিজেকে দক্ষ ও আত্ননির্ভরশীল করে গড়ে তুলতে পারবে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD