শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
কলাপাড়ায় দুর্যোগ ঝুঁকি চিহ্নিতকরণ ও হ্রাস পরিকল্পনা বিষয়ক কর্মশালা

কলাপাড়ায় দুর্যোগ ঝুঁকি চিহ্নিতকরণ ও হ্রাস পরিকল্পনা বিষয়ক কর্মশালা

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় দুর্যোগ ঝুঁকি চিহ্নিতকরণ ও ঝুঁকিহ্রাস পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউএসএআইডি’র সহযোগিতায় ব্রীজ প্রকল্পের আওতায় কারিতাস বাংলাদেশ বরিশাল অঞ্চল এর আয়োজন করে।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার মহিপুর ইউনিয়নের নজিবপুর গ্রামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি,কৃষক,জেলে,দিনমজুর, প্রতিবন্ধী, সিপিপি,রেডক্রিসেন্ট, শিক্ষক,শিক্ষার্থী,গনমাধ্যমকর্ মী সহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।

কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কারিতাস বাংলাদেশ ‘ব্রীজ’ প্রকল্পের প্রজেক্ট কো-অডিনেটর সম্রাট সেরাও।

এ সময় ব্রীজ প্রকল্পের উপজেলা প্রকল্পের কো-অর্ডিনেটর জেমস রাজীব বিশ্বাস, ডি আর আর স্পেসালিস্ট সাজিয়া ফেরদৌস, মিল অফিসার শাহরিয়ার, লাইভলিহুড এন্ড মার্কেট লিংকেজ অফিসার ইসরাত জাহান, ডি আর আর এন্ড সিল্ক অফিসার মো.মুশফিকুর রহমান, ইউনিয়ন সুপারভাইজার চিনিউ সহ আরও অনেরক উপস্থিত ছিলেন।

ব্রীজ প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর জেমস রাজীব বিশ্বাস জানান, স্থানীয় পর্যায়ে দুর্যোগ ঝুঁকি বিশ্লেষন, ঝুঁকি চিহ্নিতকরণ ও সমাধানে জন্য পরিকল্পনা প্রনয়নের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনাকে আরো শক্তিশালী করার উদ্দেশ্যে সিআরএ কার্যক্রম শুরু হয়েছে। যা স্থানীয় সরকারের সামগ্রীক উন্নয়নে ভুমিকা রাখবে।

এ উপজেলার মহিপুর ও ধুলাসার ইউনিয়নের ১৮ টি ওয়ার্ডে পর্য়ায়ক্রমে এ সিআরএ কর্মশালা অনুষ্ঠিত হবে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD