বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎
বরিশালে ফেডস এর উদ্যাগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব অনুষ্ঠিত

বরিশালে ফেডস এর উদ্যাগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব অনুষ্ঠিত

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

নারী উদ্যোক্তা উন্নয়ন সংস্থা ফেডস (ফিমেল ইন্টারপ্রেনিয়াস ডেভেলপমেন্ট সোসাইটি) এর আয়োজনে ১৫ ই জানুয়ারি বুধবার রাত ৮ টায় বরিশাল নবগ্রাম রোড ফেডস এর স্থায়ী কার্যালয়ে পিঠা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

ফেডস এর সদস্য মুবাশ্বিরা তাসদীক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলিমুর রহমান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক হেড অফিস ঢাকা মোঃ আলাউদ্দিন, বাংলাদেশ ব্যাংকের যুগ্ন-পরিচালক মাহমুদুর রহমান মাসুম, জাসাস বরিশাল জেলা দক্ষিন এর সভাপতি সাব্বির নাওয়ার সাগর, মিড টাউন হাসপাতালের পরিচালক অর্থ এইচ এম মামুন, লিওন সংগীত একাডেমীর পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, অনুষ্ঠানের সংগঠনের উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য এ্যাডভোকেট মাহবুবুল ইসলাম জুয়েল, পুরান পাড়া প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক ফেরদৌসি আরা, মিড টাউন হাসপাতালের ব্যবস্থাপক মোঃ সাখাওয়াত হোসেন, অ্যাডভান্স কোচিং সেন্টার এর পরিচালক মোঃ রবিউল ইসলাম শান্ত।

উক্ত অনুষ্ঠানে সংগীতশিল্পী হিসেবে উপস্থিত ছিলেন আবু নওশীন মোহাম্মদ ফারুকী, নুরুল আমিন চৌধুরী, তারিকুল ইসলাম উৎপল, সঞ্জয় কুমার ওজা, চন্দ্রিমা ব্যানার্জি, জয় প্রিয়ন্তী আঁকা, গুনগুন রয় সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও অনুষ্ঠানে ফেডস এর পরিচালনা পরিষদসহ সদস্যরা উপস্থিত ছিলেন। ফেডস এর প্রতিষ্ঠাতা ও সভানেত্রী মোসা: জান্নাতুল ফেরদাউস অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD