বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা?
বাউফলে ছাত্রদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাউফলে ছাত্রদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Sharing is caring!

মো.আরিফুল ইসলাম,বাউফল প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলা দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৫ জানুয়ারী) সকাল ১১টায় উপজেলার কনকদিয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অুনষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মূনঈমুল ইসলাম মিরাজ।

তিনি বলেন ১৩ জানুয়ারী সকালে কনকদিয়া ইউনিয়ন ৭নং ওয়ার্ডের হাওলাদার বাড়ীতে থুথু ফেলানোকে কেন্দ্র করে একই বাড়ীর রুনু বেগম ও মাসুদ হাওলাদারের সাথে ঝগড়ার সুত্রপাত ঘটে। বিকালে ওই ঘটনার বিষয় নিয়ে দু পক্ষের সাথে আলোচনা চলছিলো।

এমন সময় কিছু অজ্ঞাত পরিচয়ের লোকজন এসে মাসুদ হাওলাদারকে দেশীয় অস্ত্র দিয়ে বেদরক মারপিঠ করে। তার স্ত্রী রত্না বেগম তাকে বাচাতে গেলে তাকেও মারধর করা হয়। ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না।

কতিপয় স্বার্থন্বেষী লোকজন সামাজিক ভাবে হেও করার জন্য উক্ত ঘটনার সাথে জড়িতদের সাথে আমাকেও আসামী করা হয়। বাশের কেল্লা নামক একটি ভেরিফাইট ফেইসবুক পেইজ থেকেও আমার নামে অপপ্রচার চালানো হয়েছে। আমি এর তিব্র নিন্দা জানাই।

উপজেলা যুবদল সদস্য তোফাজ্জেল হোসেন তপুর সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাউফল সরকারি বিশ্ব বিদ্যালয় কলেজ শাখার ছাত্রদল আহবায়ক আপেল মাহমুদ মুনা, কনকদিয়া ইউনিয়ন ছাত্রদল সহ সভাপতি কাজী মাসুদ, সমাজ সেবক মঞ্জু সরোয়ার সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী প্রমূখ।

মো.আরিফুল ইসলাম বাউফল প্রতিনিধি

তারিখ-১৫/০১/২৫ইং

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD