বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা?
পটুয়াখালীর বাউফলে বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

পটুয়াখালীর বাউফলে বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Sharing is caring!

মো.আরিফুল ইসলাম,বাউফল প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে উপজেলা বিএনপির সদস্য ও কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম আহমেদ তুহিনের উপর সন্ত্রাসী হামলা ও হামলাকারীদের দল থেকে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার বেলা ১২,টায় কালাইয়া ইউনিয়ন বিএনপির কার্যালয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম আহমেদ তুহিন, তিনি বলেন গত কয়েকদিন আগে চর দখল নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ হয় এ সংঘর্ষে ইউনিয়ন ছাত্রদলের এক কর্মী আহত হয় তাকে দেখতে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান তিনি , তখন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুজাহিদুল মুন্সির নেতৃত্বে তার উপর হামলা ও মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করানো হয়, এ মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের দল থেকে বহিষ্কার করার দাবি জানান তিনি।

এ সময় দাসপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলী আজম সাধারণ সম্পাদক মজিবুর রহমান মৃধা, কালাইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাহার শিকদার সহ বিএনপির অঙ্গ ও সহোযোগি সংগঠন এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মো.আরিফুল ইসলাম বাউফল প্রতিনিধি

তারিখ-১৪/০১/২৫ইং

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD