সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালে বিইএফ এবং সংশ্লিষ্ট মালিক প্রতিনিধিদের সাথে শ্রম সংস্কার কমিশনের মতবিনিময় সভা

বরিশালে বিইএফ এবং সংশ্লিষ্ট মালিক প্রতিনিধিদের সাথে শ্রম সংস্কার কমিশনের মতবিনিময় সভা

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ) বরিশালস্হ এবং সংশ্লিষ্ট মালিক প্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ই জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ঃ৩০ মিনিটে নগরীর সার্কিট হাউজ এর সম্মেলন কক্ষে শ্রম সংস্কার কমিশনের উদ্যাগে এই আয়োজন করা হয়।এতে বরিশালের নারী উদ্দ্যোগতা,ফ্রিল্যান্সার,পরিবহন সমিতি,মৎস্য অবতরণ কেন্দ্র,বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ।  সভায় প্রধান অতিথির বক্তৃতায় কমিশনের প্রধান বলেন, শ্রম সংস্কার কমিশন রিপোর্ট দেবে এখাত সংশ্লিষ্টদের সুপারিশের ওপর ভিত্তি করে।

কোথায় কাঠামোগত পরিবর্তন আনা দরকার, কোন প্রক্রিয়ায় সংস্কার হওয়া দরকার এবং কোন নীতিমালারভিত্তিতে পরিবর্তন করতে হবে সে বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে শ্রমিকের অধিকার, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা এই শ্রম সংস্কার কমিশনের কাজ। শ্রমিকের অধিকার, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে হলে আইন-কানুনের ক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন হওয়া দরকার।

তখনই অধিকার, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা যাবে যখন একটি গতিশীল অর্থনীতি নিশ্চিত হবে। সেই গতিশীল অর্থনৈতিক কর্মকান্ডে ন্যায্যভাবে সবাই যেন অংশ নিতে পারে সেই বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন।

মতবিনিময় সভায় বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক লুসি হাজং, রাজশাহী বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ এর শিক্ষক প্রফেসর ড. জাকির হোসেন, শ্রম সংস্কার কমিশনের কো-অপ্ট সদস্য মোঃ রাজেকুজ্জামান (রতন), বাংলাদেশ লেবার কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এ কে এম নাসিম বক্তব্য রাখেন।

শ্রম সংস্কারে কমিশন প্রত্যেকের সাথে খোলামেলা আলোচনা করেন।

এতে কমিশনের সংস্কার সুপারিশ প্রণয়নের বিবেচ্য বিষয়, সংস্কার নীতি মালা ও বৈষম্য বিরোধ নিয়ে সবাইকে অবহিত করে।সবার নিকট থেকে শ্রম ও শ্রমিককের মাঝে সমস্যা নিরুপন করে তার সমাধান করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD